সীরাতুল মুস্তফা (সা) ৪৩ আবদুল মুত্তালিব তাঁর সব পুত্রের নামে লটারী করলেন।। প্রসঙ্গক্রমে আবদুল্লাহর নামই উঠলো- যাকে তিনি সবচেয়ে বেশি ভালবাসতেন । তিনি আবদুল্লাহর হাত ধরে কুরবানীর স্থানের দিকে নিয়ে চললেন, হাতে ছুরিও ছিল। এ অবস্থা দেখে আবদুল্লাহর বোনেরা কান্নাকাটি শুরু করলো । ওদের এক বোন বললো, বাবা আপনি দশটি উট ও আবদুল্লাহর মধ্যে লটারী করুন৷ যদি দশ উটের পক্ষে লটারী উঠে তা হলে দশটি উট কুরবানী করুন আর আমাদের ভাইকে ছেড়ে দিন। সে সময়ে হত্যার বিনিময়ে দিয়াত হিসেবে দশটি উট নির্ধারণ করা হতো । লটারী করা হলেও এতে আবদুল্লাহর নামই উঠলো । আবদুল মুত্তালিব দশটি উঠতে থাকলো । এমনকি এভাবে যখন একশ" উট পূর্ণ হলো, তখন আবদুল্লাহর পরিবর্তে উটের নাম উঠলো । আবদুল্লাহ সহ উপস্থিত সবাই “আল্লাহু আকবর" ধ্বনি দিয়ে উঠলেন। বোনেরা ভাইকে তুলে নিয়ে গেল। আবদুল মুত্তালিব সাফা মারওয়া পাহাড়েব মধ্যবর্তী স্থানে নিয়ে একশত উট কুরবানী করলেন ।১ হযরত ইবন আব্বাস (রা) বলেন, প্রথমে দিয়াতের পরিমাণ ছিল দশটি উট। আবদুল মুত্তালিবই সর্বপ্রথম কুরায়শ এবং আরব জাহানে একশত উট দিয়াত প্রথার প্রচলন করেন । আর নবী করীম (সা) ও এ প্রথা চালু রাখেন। এ ঘটনার পর থেকে আবদুল্লাহকে “যবীহ' উপাধি দেয়া হয়, আর নবী করীম (সা) কে 'ইবনুয-যবীহায়েন' অর্থাৎ দ্ব'যবীহ-এর সন্তান হিসেবে আখ্যায়িত করা হয় ।২ হযরত মুআবিয়া (রা) বলেন, একবার আমরা মহানবী (সা)-এর খিদমতে উপবিষ্ট ছিলাম, ইত্যবসরে এক বেদুঈন এলো এবং নবী (সা)-কে এভাবে সম্বোধন করলো, ॥ ৩০৯-৮৭|। ৩। “হে দু'যবীহ-এর পুত্র !' এতে তিনি মুচকি হাসলেন। হযরত মুআবিয়া যখন এ হাদীস বর্ণনা সমাপ্ত করলেন, তখন উপস্থিত লোকদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলো, এ দু'যবেহ কোনটি ? তখন হযরত মুআবিয়া (রা) আবদুল্লাহর এ ঘটনাটি বর্ণনা করে বললেন, এক তো আবদুল্লাহ আর দ্বিতীয়জন হচ্ছেন হযরত ইসমাঈল (আ)। (হোকিম এবং ইবন জারীর এটি বর্ণনা করেছেন)। আল্লামা যারকানী বলেন, কুরায়শগণ যখন বাৎসরিক দুর্ভিক্ষের মৌসুমে পড়তো তখন আবদুল্লাহকে সাবীর পাহাড়ে নিয়ে যেত এবং তীর উসীলায় বৃষ্টির জন্য প্রার্থনা করতো । কোন কোন সময় এমনও হয়েছে যে, কুরায়শদের সমস্যা আবদুল মুত্তালিবের উসীলায় সমাধান হয়ে যেত। ১. আল বিদায়া ওয়ান নিহায়া, ২খ. পৃ. ২৪৪ । ২ হযরত ইসমাঈল (আ) ও পিতা আবদুল্লাহ । ৩. হাকিম ও ইবন জুবায়রের উদ্ধাতিসহ খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ৪৫। ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।