Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

৪২ সীরাতুল মুস্তফা (সা) তিনি কুরায়শদেরকে নিজের স্বপ্নের কথা বলেন এবং এও বলেন যে, আমি এ জায়গা খুঁড়ে দেখতে চাই । কুরায়শরা এর বিরোধিতা করে । কিন্তু আবদুল মুত্তালিব এ বিরোধিতার পরোয়া করলেন না, বরং কোদাল ইত্যাদি নিয়ে নিজ পুত্র হারিস সহ এ স্থানে পৌঁছলেন এবং চিহ্নিত স্থান খুঁড়তে শুরু করলেন। তিনি নিজে খুঁড়ছিলেন এবং পুত্র হারিস মাটি তুলে দূরে ফেলছিলেন। তিনদিন খোড়ার পর এর চিহ্ন দেখা গেল । আবদুল মুত্তালিব খুশিতে “আল্লাহু আকবর' বলে তাকবীর ধ্বনি দিলেন এবং বললেন : ৮০। 5৯৮ 13৯ “এটাই ইসমাঈল (আ)-এর কৃপ।” এরপর আবদুল মুত্তালিব যমযমের নিকটে কিছু হাউয নির্মাণ করালেন___যাতে হাজীদের পান করানোর জন্য পানি ভরে রাখা হতো । কিছু দু্ৃতকারী অপকীর্তি শুরু করলো । তারা রাতে এসে হাউযগুলো নোংরা করে রেখে যেত । যখন প্রভাত হতো, আবদুল মুত্তালিব সেগুলো পরিষ্কার করতেন । অবশেষে অতীষ্ঠ হয়ে এ ব্যাপারে আল্লাহ্র নিকট দু'আ করেন। তখন স্বপ্রযোগে তাকে বলা হয়, তুমি এ দু'আ করো: ৯ ৮০১০ এ 94১ 4০৯৯] ৮৫৮ 3 ৪০৪ “হে আল্লাহ আমি এ যমযমের পানিতে লোককে গোসলের অনুমতি দিই না, শুধু পান করার অনুমতি দিই ।” সকালে উঠেই আবদুল মুত্তালিব এটা ঘোষণা করে দেন। এরপর যে কেউ এ হাউজ নষ্ট করার ইচ্ছা করতো, সেই কঠিন অসুখে পতিত হতো । যখন বারবার এ করা ছেড়ে দিল। এ ঘটনার বিস্তারিত বিবরণ ইবন সা“দ-এর তাবাকাতে (পৃ. ৪৯-৫০); খাসাইসুল কুবরায় (১খ. পৃ. ৪৩-৪৪); যারকানী (১খ. পৃ. ৯৪) এবং ইবন কাসীর-এর আল-বিদায়া ওয়ান-নিহায়া (২খ. পৃ. ২৪৪) উল্লিখিত আছে। আবদুল মুত্তালিবের মানত যমযমের কূপ খননকালে একমাত্র হারিস ছাড়া আবদুল মুত্তালিবের আর কোন সন্তান-সন্ততি ছিল না। এজন্যে তিনি মান্নত করলেন যে, আল্লাহ যদি আমাকে দশটি পুত্র সন্তান দান করেন, আর তারা যদি জাওয়ান হয়ে আমার বল বৃদ্ধি করে, তা হলে আমি তাদের মধ্য থেকে একজনকে আল্লাহর নামে কুরবানী করবো । আল্লাহ্‌ তাআলা যখন তার এ ইচ্ছা পূর্ণ করলেন এবং দশটি পুত্রই যুবা বয়সে উপনীত হলো, তখন একদিন তিনি কাবাঘরের সামনে ঘুমিয়ে থাকা অবস্থায় স্বপ্ন দেখেন, ৮44৯)। ১০ & ০৪ 19৯ 559) এ) ০3১ “হে আবদুল মুত্তালিব ! এ গৃহের মালিকের উদ্দেশে তোমাৰ মান্নত পূর্ণ কর।” আবদুল মুস্তীলিব জাগ্রত হয়ে তার সব পুত্রকে ডাকলেন এবং নিজ মান্নতের কথা ও স্বপ্নের কথা তাদেরকে বললেন । তখন সব পুত্র একবাক্যে বললেন, এ১৭- % 255 ৬ ০০1১ “আপনার মান্নত আপনি পূর্ণ করুন, যা ইচ্ছে হয় করুন।” ড/৬/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।