Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৩৯ ওরা ইবাদত করুক এই গৃহের রক্ষকের, যিনি ওদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভীতি থেকে ওদের রক্ষা করেছেন।” সূরা কুরায়শ : ১-৪) যখন হজ্জের সময় এসে পড়তো, হাশিম হাজীদেরকে গোশত রুটি, খেজুর, ছাতু ইত্যাদি খাওয়াতেন এবং যমযমের পানি পান করাতেন। মিনা, মুযদালিফা ও আরাফাতেও তিনি এভাবেই খাদ্য ও পানীয়ের ব্যবস্থা করতেন। উমায়্যা ইবন আবদুশ শামস হাশিমের এ মান-মর্ধাদা ও সমগ্র আরবে তাঁর আধিপত্য অসহনীয় ও কঠিন মনে করলেন । তিনিও হাশিমের মত জনগণকে খাদ্যদানের চেষ্টা করেন। কিন্তু প্রাচুর্য ও দৌলতের স্বল্লতাহেতু উমায়্যা হাশিমের মুকাবিলা করতে সক্ষম হননি। বনী হাশিমের সাথে বনী উমায়্যার শক্রতার সূচনা এখান থেকেই হয়। একবার হাশিম বাণিজ্য কাফেলার সাথে যাত্রা করেন। পথে মদীনা মুনাওয়ারায় যাত্রা বিরতি করেন। সেখানে বাজারে একটি স্ত্রীলোক তার চোখে পড়ে । অপূর্ব সুন্দরী হওয়া ছাড়াও তার চেহারায় আভিজাত্য, নিঙফলুষতা ও বুদ্ধিমত্তার ছাপ বিদ্যমান ছিল। হাশিম খোজ নিলেন স্ত্রীলোকটি বিবাহিত না অবিবাহিত । জানা গেল সে আসীহা ইবন জাল্লাহ-এর স্ত্রী ছিল। সে গর্ভে উমর এবং মাব“আদ নামক দু'টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। পরে আসীহা তাকে তালাক দেয় । হাশিম তাকে বিয়ের প্রস্তাব করেন। হাশিমের আভিজাত্য ও আত্মসম্মান লক্ষ্য করে স্ত্রীলোকটি তার প্রস্তাব গ্রহণ করে; ফলে বিয়ে হয়ে যায়। স্ত্রীলোকটির নাম ছিল সালমা বিনতে আমর । তারা ছিল বনী নাজ্জার গোত্রভুক্ত । বিয়ের পর হাশিম ভোজের আয়োজন করেন, যাতে সমগ্র কাফেলার লোক অংশগ্রহণ করে । এছাড়া খাযরাজ গোত্রের কিছু লোককেও দাওয়াত দেয়া হয়। বিয়ের পর হাশিম কিছুদিন মদীনায় অবস্থান করেন । আর সালমা গর্ভবতী হয়ে যান। যার ফলে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। জন্মের পর তার মাথায় একটি চুল সাদা ছিল, ফলে তার নাম শায়বা (বৃদ্ধ) রাখা হয়। হাশিম কাফেলার সাথে গাযা রূওনা হন। গাযায় পৌঁছে তিনি ইনতিকাল করেন এবং তাকে সেখানেই দাফন করা হয় , আবদুল মুত্তালিব : আবদুল মুত্তালিবের নাম ছিল শায়বাতুল হামদ । নামটি পরিবর্তনের পেছনে রয়েছে একটি ঘটনা । হাশিমের ইনতিকালের পর আবদুল মুত্তালিবের মাতা দীর্ঘদিন পর্যন্ত মদীনা মুনাওয়ারায় স্বীয় গোত্র বনী খাযরাজের সাথে অবস্থান করেন। যখন পুত্র শায়বা একটু বড় হন, তখন তার চাচা মুত্তালিব তাকে নিয়ে যাওয়ার জন্য মক্কা থেকে মদীনা আসেন । যখন তাকে নিয়ে ফিরে যান তখন মকায় প্রবেশের সময় শায়বা স্বীয় পিতৃব্য মুস্তালিবের পিছনে উটের পিঠে বসা ছিলেন। তার ১. ইবন সাদ, তাবাকাতুল কুবরা, ১খ. পৃ. ৪৫-৪৬। ড/৬/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।