Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ সীরাতুল মুস্তফা (সা) সৌন্দর্যের অধিকারী ছিলেন । নবৃওয়াতের নূর তার কপালে চমকাতো । বনী ইসরাঈল আলিমগণ যখন তাকে দেখতো, সিজদায় লুটিয়ে পড়তো ও তার হস্ত চুন্বন করতো । আরবের গোত্রসমূহ ও বনী ইসরাঈলের আলিমগণ বিয়ে করার জন্য নিজেদের কন্যাদের হাশিমের সামনে পেশ করতো । এমনকি একবার রোম সম্রাট হেরাক্রিয়াস হাশিমকে পত্র লিখলেন যে, আপনার শ্রেষ্ঠত্ব ও ওঁদার্ধের খবর আমার কাছে পৌঁছেছে। আমি অপূর্ব সৌন্দর্যের অধিকারী আমার শাহজাদীকে আপনার সাথে বিয়ে দেয়ার ইচ্ছে করি। আপনি এখানে চলে আসুন যাতে আমি আমার ইচ্ছে পূর্ণ করতে পারি। হাশিম শাহজাদীকে বিয়ে করতে অস্বীকার করেন। রোম সম্রাটের উদ্দেশ্য ছিল যে, এ নবৃওয়াতের নূর, যা হাশিমের কপালে চমকাতো একে নিজের পরিবারের অন্তর্ভুক্ত করে নেয়া । বলা হয়ে থাকে যে, মৃত্যুকালে হাশিমের বয়স ছিল মাত্র পঁচিশ বছর ।” হাশিমই প্রথমে কুরায়শদের মধ্যে এ প্রথা চালু করেন যে, বাণিজ্য কাফেলা বছরে মাত্র দুবার যাত্রা করবে, গ্রীষ্মকালে সিরিয়ার দিকে এবং শীতকালে ইয়েমেনের দিকে । এ প্রথা অনুযায়ী প্রতি মৌসুমে কাফেলা যাত্রা করতো । নিথর প্রান্তর, শুষ্ক মরুভূমি ও জল-স্থল অতিক্রম করে শীত মৌসুমে ইয়েমেন এবং আবিসিনিয়া পর্যন্ত পৌঁছতো। আবিসিনিয়ার শাসক নাজ্জাশী হাশিমকে আতিথেয়তা করতেন এবং উপটৌকন দিতেন। আর শ্রীম্ম মৌসুমে সিরিয়া, গাযা ও আঙ্কারা (যা তৎকালে রোম সম্রাটের রাজধানী ছিল) পর্যস্ত পৌঁছতেন। রোম সম্াটও হাশিমকে অত্যন্ত শ্রদ্ধা করতেন ও উপটৌকনাদি প্রদান করতেন। তাবাকাতে ইবন সাঁদ-এ (১খ. পৃ. ৪৩) একটি কবিতা বর্ণিত আছে : ০১৩০১ 4৮১১ ০৪] ০৪০ 4১৯০5 এ ৩ ০২০৫০ “হাশিম নিজ সম্প্রদায়ের জন্য দুটি সফরের প্রথা চালু করেন, এক সফর শীতকালীন এবং দ্বিতীয় সফর গ্রীম্মকালীন ।” _ মাআলিমুত তানযীল হাশিম ইয়েমেন ও রোম শাসকের নিকট থেকে এ বাণিজ্য কাফেলার জন্য বাণিজ্য সহযোগিতা ও নিরাপত্তার নির্দেশনামা সংগ্রহ করেন। আরবের পথঘাট যেহেতু সাধারণত নিরাপদ ছিল না, তাই তিনি পথিপার্থের গোত্রগুলোর সাথে এ মর্মে চুক্তি করেন যে, আমরা তোমাদের প্রয়োজন মেটাবো, বিনিময়ে তোমরা আমাদের বাণিজ্য কাফেলার ক্ষতি করতে পারবে না। (তোবাকাতে ইবন সাদ, ১খ. পৃ. ৪৫) হাশিমের এ প্রচেষ্টার ফলে সমস্ত পথঘাট নিরাপদ হয়ে গিয়েছিল । মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরায়শকে এ পুরস্কারের কথা এ বলে স্মরণ করিয়ে দেন : ০ ০১৪]| 3৯ ৩১১1১৮52030 ০2০০, (55012) ১4০1 ০,০০১ ০.১ ১7420 ৬৮ ০০ ০৮ ও৭) ১. যারকানী, ১খ. পৃ.৭২। ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।