Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ সীরাতুল মুস্তফা (সা) সর্বপ্রকারের গুরুতৃপূর্ণ সেবাকার্ষের যিম্মাদার ছিলেন। তার পর এসব সেবা ও পদবী বিভিন্ন সপ্রদায়ের মধ্যে বন্টিত হয় ।১ উমদাতুল কারী, শরহে বুখারী, মানাকিবে কুরায়শ অধ্যায় (৭খ. পৃ. ৪৮৬)-তে বিস্তারিতভাবে উদ্ধত করেছেন যা আমরা পাঠকদের জন্য সংক্ষিপ্ত আকারে নিঙ্গে উপস্থাপন করছি : ১. হিজাবাত : আল্লাহর ঘরের পাহারা এবং মসজিদের খিদমত-_এ খিদমতের ভার বনী আবদেদ্দারকে দেয়া হয়েছিল, যা হযরত উসমান ইবন তালহা (রা) আনজাম দেন। ২. সিকায়াত : হাজীদেরকে যমযমের পানি পান করানো-__বনী হাশিমকে এ খেদমতের দায়িত্‌ দেয়া হয়েছিল। বনী হাশিমের পক্ষে হযরত আব্বাস (রা) এ খেদমত আনজাম দেন। ৩. রিফাদাত : ফকীর-মিসকীন, হাজী ও মুসাফিরদেরকে সাহায্য-সহযোগিতা করা__এ উদ্দেশ্যে অভাবীদেরকে সাহায্যের জন্য চাদা তুলে একটি তহবিল গঠন করা হয়েছিল। এ তহবিল পরিচালনার দায়িত্‌ ছিল বনী নওফেলের পক্ষে ওয়ারিস ইবন আমের-এর উপর । ৪. ইমারত : মসজিদুল হারাম ও বায়তুন্লাহর রক্ষণাবেক্ষণ, নির্মাণ ও মেরামতের দায়িত্ বনী হাশিমের পক্ষে হযরত আব্বাস (রা)-এর উপর ছিল। ৫. সাফারাত : দু'পক্ষের বিরোধের সময় দুতিয়ালী করা__এ খিদমতের দায়িতৃ বনী আদীর পক্ষে হযরত উমর ইবন খাত্তাব রো) পালন করতেন। ৬. নাদওয়া : পরামর্শ সভা-__এ সভার আমীর ছিলেন ইয়ামীদ ইবন জামআ ইবন আসওয়াদ । ৭. কুব্বা : যুদ্ধের সময় সেনা ছাউনীর ব্যবস্থা করা__এ দায়িত্ব বনী মাখযূমের উপর ন্যস্ত ছিল। বনী মাখযূমের পক্ষে হযরত খালিদ ইবন ওয়ালিদ (রা) এ দায়িত্‌ পালন করতেন। ৮. লিওয়া : পতাকা বহন, একে উকাবও বলা হয়__এ দায়িত্‌ বনী উমায়্যা পালন করতো, যা তাদের পক্ষে আবু সুফিয়ান উমুবী [হযরত মুয়াবিয়া রো)-এর পিতা] পালন করতেন। ৯. আইন্না : যুদ্ধ-বিগ্রহ ও ঘোড়দৌড়ের সময় ঘোড়া ও সওয়ারীর দেখাশোনা করা-_এ খিদমতও বনী মাখযূমের পক্ষে হযরত খালিদ ইবন ওয়ালিদ রো) পালন করতেন। এটা এজন্যে যে, তিনি জাহিলী যুগেও যুদ্ধের নেতৃত্ দিতেন এবং ৮১৮: +১০০১। ৪৪ ৮১৩৯ 2৯৩৭) ০ _তোমাদের মধ্যে যে জাহিলী যুগে উত্তম ছিল, সে ইসলামী যুগেও উত্তম”__এ বাক্যের মূর্ত প্রতীক ছিলেন। ১. ইবন সা'দ, তাবাকাতুল কুবরা, ১খ. পৃ. ৩৯। ড/৬/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।