Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

৩৪ সীরাতুল মুস্তফা (সা) কা“ব : জুমআর দিন (যার পূর্বনাম ছিল ইয়াওমুল আরূবা) লোকজনকে একত্রিত হওয়ার পদ্ধতি সর্বপ্রথম কা'ব ইবন লুয়াই প্রচলন করেন । কাব ইবন লুয়াই জুমু'আর দিন লোকজনকে একত্রিত করে খুতবা দিতেন। এতে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা ও গুণ বর্ণনা করতেন যে, আসমান-যমীন, চন্দ্র-সূর্য সবকিছু আল্লাহরই সৃষ্টি, এরপর জনগণকে বিভিন্ন সদুপদেশ দান করতেন। পরোপকারকে উৎসাহ দিতেন । আর বলতেন, আমার বংশে একজন নবী আসবেন, যদি তোমরা এ সময় বেঁচে থাকো, তা হলে তার অনুসরণ করো । এরপর তিনি এ কবিতা আবৃত্তি করতেন ৩১০৬ 3০০ এত ০১০০৪ 1১] 4০০১ ০19৯ ০৬৩ ডেল ও “আহ্‌ ! যদি আমি তার ঘোষণা ও দাওয়াতের সময় উপস্থিত থাকতাম, যখন কুরায়শগণ তাকে সাহায্য করা থেকে হাত গুটিয়ে নেবে ।” ইমাম ফাররা ও সালাব বলেন, এর পূর্বে ইয়াওমুল জুমু'আকে ইয়াওমুল আরূবা বলা হতো । সর্ব প্রথম কাব ইবন লুয়াই এ দিনের নাম জুম'আ রাখেন। হাফিয ইবন কাসিরও স্বীয় তারিখে কাব ইবন লুয়াই-এর খুতবার উল্লেখ করেছেন ।* মুররা : শব্দটি মারারাত থেকে গৃহীত, যার অর্থ তিক্ত। যে ব্যক্তি শক্তিশালী ও বীরতৃব্যঞজজক হতেন, আরবে এরূপ ব্যক্তিকে মুররা বলা হতো। তারা এজন্যে এরূপ ব্যক্তিকে মুররা বলতো যে, এ ব্যক্তি নিজ শত্রুদের জন্য খুবই তিক্ত । 7» শব্দটির $ অক্ষরটি স্ত্রীলিঙ্গবাচক নয়, বরং * জ্ঞাপক, যদ্দরুন এর অর্থ খুবই তিক্ত। হযরত 'আবু বকর রো) ও হযরত তালহা (রা) তারই বংশধর ছিলেন ২ কিলাব : কালব শব্দের বহুবচন । কোন ব্যক্তি আবুর রাকিশ আরাবীকে প্রশ্ন করেছিল, এরূপ করার কারণ কি যে তোমরা তোমাদের সন্তানদের জন্য কালব কুকুর), যি'ব (নেকড়ে) এ ধরনের খারাপ নাম আর ভূত্যদের জন্য মারযুক (রিযকপ্রাপ্ত), রাবাহ ডেপকারপ্রাণ্ত) এ ধরনের উত্তম নাম গ্রহণ কর ? আবুর রাকিশ আরাবী জবাব দিলেন যে, আমরা সন্তানদের নাম দুশমনদের জন্য এবং ভূত্যদের নাম আমাদের জন্য রাখি। অর্থাৎ ভৃত্য তো কেবল আমাদের সেবার জন্য রাখা হয়, এর বিপরীতে সন্তানগণ শক্রর সামনে বুক পেতে যুদ্ধ করে। এজন্যে তাদের নাম এরূপ নির্ধারণ করা হয়, যাতে এ ধরনের নাম শুনেই শক্ররা ভীত হয়। কিলাবের প্রকৃত নাম হাকিম কিংবা উরওয়া অথবা মুহাযযাব ছিল। নানা মত অনুযায়ী কিলাব শিকারে আগ্রহী ছিলেন। এ উদ্দেশ্যে তিনি শিকারী কুকুর পুষতেন। ফলে তিনি কিলাব নামে আখ্যায়িত হন ।* ১. যারকানী, ১খ. পৃ.৭৪; আল বিদায়া ওয়ান নিহায়া, ২খ. পৃ. ২৪৪। ২ প্রাগুক্ত । ৩. ফাতহুল বারী, ৭খ. পৃ. ১২৪। ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।