Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৩৩ সন্তান রেখে যাননি । এ কারণে যে ব্যক্তি ফিহ্রের বংশধর, তিনি নয্রেরও বংশধর । কাজেই কুরায়শ চিহ্ততিকরণে যে বিভিন্ন বক্তব্য ছিল, আল্লাহর শোকর, তা একীভূত হয়ে গেল। কুরায়শ নামকরণের কারণ : কুরায়শ একটি সামুদ্রিক প্রাণীর নাম, যে স্বীয় শক্তি দ্বারা অন্যান্য প্রাণীর উপর প্রাধান্য বিস্তার করে । সে যে প্রাণীকে ইচ্ছা হয় খেয়ে ফেলে, কিন্তু একে কেউ খেতে পারে না। অনুরূপভাবে কুরায়শও নিজেদের শক্তি ও বীরতৃ দ্বারা সবার উপর প্রাধান্য বিস্তার করেছে, কারো নিকট পরাজিত হয়নি । এজন্যে তারা কুরায়শ নামে আখ্যায়িত হয়ে যায়। ইবন নাজ্জার স্বীয় তারিখ গ্রন্থে বর্ণনা করেন, একবার হযরত ইবন আব্বাস (রা) হযরত মুআবিয়া রো)-এর নিকট আগমন করেন। সেখানে হযরত আমর ইবনুল আস (রা) ও উপস্থিত ছিলেন । তিনি ইবন আব্বাস (রা) কে সম্বোধন করে বলেন, কুরায়শদের ধারণায় তুমিই তাদের মধ্যে সবচেয়ে বড় আলিম । ভাল কথা, এবার তুমি বল, কুরায়শ নামকরণের কারণ কিঃ কুরায়শকে কেন কুরায়শ বলা হয়? হযরত ইবন আব্বাস (রা) কুরায়শ নামকরণের এ কারণ বর্ণনা করেন যা উপরে আলোচনা করা হয়েছে। হযরত আমর ইবনুল আস (রা) এবারে বলেন, আচ্ছা, যদি এ প্রসঙ্গে তোমার কোন কবিতা স্মরণে থাকে তো শুনিয়ে দাও । ইবন আব্বাস (রা) বললেন, কবি শামরুখ ইবন আম্র হিময়ারী বলেন : ২০৪ ০৯২৮ তত ১0 ০ গেল] ৬৯ ০০৩ ৮8৮৮2৬11854 82 35541581145 ৯) ১৬৩ ১১৭1 ০৯৬৩ ৮০০ এপ ১১৩] ০১1 ৯০১0৮6505৫1 সি ভোট ০৮৮৮ পা পার25 “কুরায়শ এক জন্তুর নাম যা সমুদ্ধে থাকে । এ থেকেই কুরায়শের নাম কুরায়শ রাখা হয়।'এ জন্তু যে দুর্বল ও শক্তিশালী সব জন্তুকে খেয়ে ফেলে, এমনকি পালকও ফেলে না। অনুরূপভাবে কুরায়শ সম্প্রদায়কে শৌর্য-বীর্ষের সাথে ম্মরণ করা হয় । আর এ সপ্রদায়ের মধ্যেই শেষ যামানায় এক নবী প্রকাশ পাবেন, যিনি-আন্লাহর নাফরমান বান্দাদের সাথে সংঘটিত যুদ্ধে অধিকাংশ নাফরমানের প্রাণ হরণ তার হাতেই ঘটবে ।”, হাফিয বদরন্দীন আইনী (র) কুরায়শকে কুরায়শ বলার পনেরটি কারণ বর্ণনা করেন। এ সম্পর্কে জানার প্রয়োজন হলে শরহে সহীহ বুখারী, উমদাতুল কারী, ৭খ. পৃ. ৪৮৬ মানাকিবে কুরায়শ অধ্যায় দেখে নিন। ১. যারকানী, ১খ. পৃ. ৭৫; ফাতহুল বারী, ৬খ. পৃ. ৩৮৮; মানাকিবে কুরায়শ অধ্যায়ে কবিতাটি বর্ণিত হয়েছে। সিরাতুল মুস্তফা (৯ম খণ্ড) -ও//ড/.8110000119.00])

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।