৩২ সীরাতুল মুস্তফা (সা) আল্লামা যারকানী বলেন, এ হাদীসটির অবস্থা সম্পর্কে আমার জানা নেই যে, এটি প্রামাণ্য লতিকার কোন্ পর্যায়ের ।১ মুদরিকা : প্রসিদ্ধ আলিমগণের বক্তব্য অনুযায়ী মুদরিকার নাম ছিল আমর । মুহাম্মদ ইবন ইসহাক বলেন, তার নাম ছিল আমর ।২ আর মুদরিকা ছিল উপাধি যা ইদরাক শব্দ থেকে উদ্ভুত। যেহেতু সব ধরনের সম্মান ও মর্যাদা তিনি অর্জন করেছিলেন, এজন্যে তার উপাধি মুদরিকা হয়েছিল ॥ খুযায়মা : হযরত ইবন আব্বাস (রা) বলেন, খুযায়মা ইবরাহীম (আ)-এর ধমদির্শের উপর ইনতিকাল করেন । কিনানা : আরবে তীকে প্রভাবশালী ও সন্ত্রান্ত মনে করা হতো । জ্ঞান ও প্রজ্ঞার কারণে দৃর-দূরান্ত থেকে লোকজন তার নিকট আগমন করতো ।? নষ্র : নাযারাতুন মূল ধাতু থেকে উদ্ভূত, যার অর্থ চাকচিক্যময়, চির সতেজ । সৌন্দর্য ও সুঠাম দেহের কারণে তাকে এ নামে ডাকা হয়। তীর প্রকৃত নাম ছিল কায়স।১ মালিক : তার নাম ছিল মালিক এবং উপাধি ছিল আবুল হারিস। ইনি সমসাময়িক আরবে নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন ।' ফিহ্র : তাঁর নাম ছিল ফিহ্র, উপাধি ছিল কুরায়শ । কেউ কেউ বলেন, কুরায়শ ছিল নাম আর ফিহ্রই ছিল উপাধি । তার বংশধরগণকে কুরায়শী বলা হয় । আর যে ব্যক্তি ফিহরের বংশধর নয়, তাকে বলা হয় কিনানী ৷ কতিপয় আলিম বলেন, কুরায়শ ছিলেন নযর ইবন কিনানার বংশধর । হাফিয ইরাকী তার আইফয়া-ই-সীরাত গ্রন্থে বলেন : ০০৮71 ৩5ি15৩৫5০৯ পর শেকি ১৩ ৮৮৪ ৩ “বিশুদ্ধ তথ্য এই যে, ফিহ্রই কুরায়শ, তিনিই কুরায়শকে সংগঠিত করেন; অবশ্য অধিকাংশের মতে এ কাজটি করেছেন নযৃর।” হাফিয আলাঈ বলেন, এটাই সত্য । আর মুহাক্কিক আলিমদের বক্তব্য হলো নয্র ইবন কিনানার সন্তান ছিলেন কুরায়শ ৷ কিছু কিছু মরফৃ" হাদীসে এর সমর্থন পাওয়া যায়। ইমাম শাফিঈ (র)-এর বক্তব্যও এটাই যে, কুরায়শ ছিল নয্র ইবন কিনানার ফাতন্ুল বারী, ৭খ. পৃ. ১২৫। যারকানী, ১খ. পৃ. ৭৮। যারকানী, ১খ. পৃ. ৭৮। যারকানী, ১খ. পৃ. ৭৭। যারকানী, ১খ. পৃ. ৭৬। ৫9 রে সি 9০4 ৬ ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।