Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ৩১ মুযার : মুযারের প্রকৃত নাম ছিল আমর আর উপনাম ছিল আবু ইলয়াস। মুযার ছিল তার উপাধি । মুযার শব্দটির মূল মাযির, যার অর্থ কঠোর মেজাজ । তিনি কিছুটা কঠোর স্বভাববিশিষ্ট হওয়ায় তার উপাধি মুযার হয়ে যায়।১ তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান । তীর জ্ঞানগর্ভ বাণীর মধ্যে কয়েকটি এরূপ £ 4০৫০০৫৪0০১৩ এন ০৯০59 ০০০ ০৮৯৮ শি] এ ১১৪০ (০৭ ০ ০ ৬৮১০০ ডঃ “যে অমঙ্গল বপন করবে, সে লজ্জার ফসল কর্তন করবে । আর কল্যাণের মধ্যে উত্তম হলো তাই, যা দ্রুত অর্জিত হয়। কাজেই নিজের আত্মাকে অপসন্দনীয় বস্তু থেকে নিবৃত্ত রাখো এবং আত্মাকে কুপ্রবৃত্তি থেকে রক্ষা করো, ভাঙ্গা ও গড়ার মধ্যে ধৈর্য ছাড়া কোন অন্তরায় নেই ।”২ তিনি সুকষ্ঠের অধিকারী ছিলেন। দ্রুত উট চালনার হুদী তীরই উদ্ভাবিত ছিল৷ (রাউযুল উনূফ, ১খ. পৃ. ৮) ইবন সা'দ স্বীয় তাবাকাতে আবদুল্লাহ ইবন খালিদ থেকে মুরসাল সুত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সো) ইরশাদ করেন “মুযারকে মন্দ বলো না, কেননা তিনি মুসলমান ছিলেন ।”* ইবন হাবীব তীর ইতিহাস গ্রন্থে হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন, আদনান, তার পিতা, তার পুত্র সাদ, রবীয়াহ, মুযার, কায়স, তামীম, আসাদ এবং রাযাইয়াহ ইবরাহীম (আ)-এর ধর্মমতের অনুসরণ করে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেন ॥ ইলয়াস : হযরত ইলয়াস (আ)-এর নামানুসারে এ জন্যে এ নাম রাখা হয় যে, তিনিই প্রথম পবিত্র বায়তুল্লা হতে কুরবানীর পশু প্রেরণের প্রচলন করেন। বলা হয়ে থাকে যে, ইলয়াস ইবন মুযার স্বীয় পৃষ্ঠদেশ থেকে নবী (সা)-এর হজ্জের তালবিয়া শ্রবণ করতেন । এটাও বলা হয় যে, নবী করীম (সা) ইরশাদ করেন : ইলয়াসকে মন্দ বলো না, কারণ তিনি মু'মিন ছিলেন | ১. ফাতহুল বারী, ৭খ. পৃ. ১২৫। ২ যারকানী, ১খ. পৃ. ৭৯। ৩. হযরত ইবন আব্বাস (রা) বর্ণিত এ আসার হাফিয আসকালানী বিস্তারিতভাবে বাবুল মানাকিবে বর্ণনা করেন এবং মাররাআসে নবী (সা) অধ্যায়ে সংক্ষিপ্তাকারে উদ্ধৃত করেন, যেমনটি আমরা পরে আলোচনা করব। ৪. ইবন সাদ, তাবাকাতুল কুবরা, ১খ. পৃ. ৩০। ৫. ফাতহুল বারী, ৬খ. পৃ. ৮৪। ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।