২৮ সীরাতুল মুস্তফা (সা) যে, আবূ সুফিয়ানের জবাব শুনে সম্রাট বললেন : ৯ ৮.1 ০ এস ১০০1 48355 “অর্থাৎ পয়গাস্বরগণ সর্বদা সন্ত্ান্ত বংশেরই হয়ে থাকেন।” আমাদের নবী আকরাম হযরত মুহাম্মদ (সা)-এর বংশ লতিকা, যা সারা বিশ্বের সন্ত্রান্ত বংশ লতিকা থেকে উন্নত অগ্রগামী এবং সবচেয়ে উত্তম ও শ্রেষ্ঠ । তা এরূপ ঃ সাইয়্যদুনা মাওলানা মুহাম্মদ ইবন আবদিল্লাহ ইবন আবদুল মুত্তালিব ইবন হাশিম ইবন আবদে মানাফ ইবন কুসাই ইবন কিলাব ইবন মুররা ইবন কাব ইবন ইবন মুদরিকা ইবন ইলিয়াস ইবন মুযার ইবন নিযার ইবন মা“আদ ইবন আদনান । [বুখারী শরীফ, বাবু মাবআসুন নবী (সা)! হাফিয আসকালানী বলেন, ইমাম বুখারী স্বীয় জামে সহীহতে এ পবিত্র বংশ পরম্পরা কেবল আদনান পর্যন্ত উল্লেখ করেছেন কিন্তু স্বীয় ইতিহাস গ্রন্থে হযরত ইবরাহীম (আ) পর্যন্ত বর্ণনা করেছেন যা নিম্নরূপ $ ইবন সাবিত ইবন ইসমাঈল ইবন ইবরাহীম (আ)।২ আদনান পর্যন্ত বংশ পরম্পরা সকল বংশ বিশেষজ্ঞের নিকট গ্রহণযোগ্য । এতে কারো মতপার্থক্য নেই এবং আদনানের পূর্বপুরত্ষ ইসমাঈল (আ)-এর বংশধর হওয়াটাও সবার নিকটই গ্রহণযোগ্য ৷ মতপার্থক্য কেবল এ ব্যাপারে যে, আদনান থেকে হযরত ইসমাঈল (আ) পর্যন্ত কত পুরুষ ছিল ? এটা কেউ ত্রিশ বলেছেন আর কেউ বলেছেন চল্িশ । আল্লাহই ভালো জানেন । আর তার জানাটা পরিপূর্ণ ও সুবিজ্ঞোচিত | হযরত আবদুল্লাহ ইবন আব্বাস (রো) থেকে বর্ণিত যে, যখন নবী (সা) তার পবিত্র বংশ লতিকা বর্ণনা করতেন, তখন আদনান থেকে উর্ধ্বে বর্ণনা করতেন না, বরং আদনান পর্যন্ত পৌঁছে থেমে যেতেন এবং বলতেন : ১১%...| ২১ “বংশ লতিকা বর্ণনাকারীরা মিথ্যা বলেছে।”* হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) প্রথমে এ আয়াত তিলাওয়াত করতেন : ১০৭ ৮4৪ ০১ ৮১০০৭ ৩ 9509 বিচি বির “আদ ও সামূদ এবং তাদের পূর্ববর্তী সম্প্রদায়গুলোর ক্ষেত্রে যেমন ঘটেছিল, আল্লাহ তো বান্দাদের প্রতি কোন যুলুম করতে চান না।” (সূরা মুমিন : ৩১) ১. বুখারী শরীফ, ১খ.। ২ ফাতহুল বারী, ৭খ. পৃ. ১২৫। ৩. জাদুল মা'আদ, ১খ. পৃ. ১৫। 8. ইবন সা'দ, তাবাকাতুল কুবরা, ১খ. পৃ. ২৮। ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।