সীরাতুল মুস্তফা (সা) ২৫৩ হযরত শাদ্দাদ ইবন আওস (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূল মকবূল (সা) বলেছেন £ আমি এমন জমি অতিক্রম করলাম যেখানে প্রচুর খেজুর গাছ ছিল। জিবরাঈল আমীন বললেন, এখানে অবতরণ করে নফল নামায আদায় করুন । আমি সেখানে নেমে নামায আদায় করলাম । জিবরাঈল আমীন বললেন, আপনার কি জানা আছে, এটা কোন্ জায়গায় নামায আদায় করলেন ? আমি বললাম, না, আমার জানা নেই। জিবরাঈল আমীন বললেন, আপনি ইয়াসরিব অর্থাৎ পবিত্র মদীনায় নামায আদায় করলেন, যেখানে আপনি হিজরত করবেন । এরপর রওয়ানা হয়ে অপর একটি স্থানে পৌঁছলাম ৷ জিবরাঈল (আ) বললেন, এখানেও নেমে নামায আদায় করুন । আমি নেমে নামায আদায় করলাম । জিবরাঈল আমীন বললেন, আপনি সিনাই মরুভূমিতে হযরত মূসা (আ)-এর এলাকার সন্নিকটে নামায আদায় করলেন, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামীন মূসা (আ)-এর সাথে কথা বলেছিলেন । অতঃপর আরেকটি ভূমি অতিক্রমকালে জিবরাঈল (আ) বললেন, এখানে নেমে নামায আদায় করুন । আমি নেমে নামায আদায় করলাম । জিবরাঈল (আ) বললেন, আপনি মাদাইনে নামায আদায় করলেন [যা হযরত শুয়াইব (আ)-এর আবাসস্থল ছিল]। সেখান থেকে রওয়ানা হয়ে অপর একটি স্থানে পৌঁছলাম । জিবরাঈল (আ) বললেন, নেমে নামায আদায় করুন । আমি নেমে নামায আদায় করলাম । জিবরাঈল (আ) বললেন, এটা বায়তুল-লাহম (বেখেলহেম) যেখানে হযরত ঈসা (আ)-এর জন্ম হয়েছিল। [ইবন আবূ হাতিম, বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি এ হাদীসটি সহীহ ৰলেছেন, বাযযার ও তাবারানী হযরত শাদ্দাদ ইবন আওস (রো) সূত্রে হাদীসটি বর্ণনা করেন] ।, ৫৮৮1১ ১০৭] 425 ৮০ ৭1 পভ পপি ৭ ৬৮ ১৮৮ হা] আক ৩১ 4৩০) 1০০ ৩০ ০০ 6৮০] আর মুসা (আট) কর্তৃক আল্লাহ তা“আলার সাথে কথা বলার স্থান সিনাই পাহাড়ের সন্নিকটে নামায আদায়ের ঘটনা ইমাম নাসাঈ হযরত আনাস ইবন মালিক (রা) সূত্রে বর্ণনা করেছেন; যেমনটি বর্ণিত হয়েছে খাসাইসুল কুবরায়, (১খ. পৃ. ১৫৩)। উপরত্তু এ সমুদয়ের বিশদ বর্ণনা আল্লামা ঘারকানীর শারহে মাওয়াহিব, ডেখ. পৃ. ৩৯)-এ উল্লেখ করা হয়েছে। বৈচিত্র্যময় সফর এবং আলমে মিসালের উপমাহীন নিদর্শন ১. তিনি (সা) বুররাকে সওয়ার হয়ে চলছিলেন, পথিমধ্যে একটি বৃদ্ধাকে অতিক্রম ১. খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ১৫৮; ফাতহুল বারী, ১খ. পৃ. ১৫৩। ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।