সীরাতুল মুস্তফা (সা) ২৪৯ ঠিক তেমনিভাবে পর্যায় ক্রমিকভাবে কারামতের সোপান ও প্রকৃতির অলৌকিকত্ে নিমিত্ত তারা নবী (আ)গণের উত্তরাধিকারিত্ব লাভ করেন৷ যেমন হাদীস শরীফে এসেছে, * ৮১৮১। 25১ ০৮৬ “আলিমগণ নবীগণের উত্তরাধিকারী 1” কাজেই হযরত তুফায়ল (রা)-এর এ কারামত হযরত মুসা (আ)-এর মুজিযা হাতের ওজ্্বল্য-এর একটি উদাহরণ বলে অনুমিত হয় । আল্লাহই অধিক প্রজ্ঞাশীল। উপরন্তু, আল্লাহ রাব্বুল আলামীন সুরা তাহরীমে সাহাবা কিরাম রো)-এর ব্যাপারে ইরশাদ করেন : 2৩0০4 এন 2০ পরও 01৭৪ “কিয়ামতের দিন আল্লাহ তা'আলা নবী করীম (সো) এবং তার সাথে ঈমান আনয়নকারীদের অপদস্থ করবেন না। তাদের সামনে ও ডানে নিজেদের নূর ধাবিত হবে ।” (সূরা তাহরীম : ৮) আশ্চর্যের কিছুই নেই যে, হযরত তুফায়ল রো)-এর এই নূর এঁ নূরের নমুনা, যা কিয়ামতের দিন হযরত সাহাবায়ে কিরাম (রা) কে বিশেষভাবে দেয়া হবে । রাসূলুল্লাহ (সা)-এর বিশেষ দু'আর বদৌলতে হযরত তুফায়ল রো) কে এ নূর পৃথিবীতেই দেখানো হয়েছে। মহান পবিত্র আল্লাহ তা'আলাই অধিক জানেন এবং তার জানাটাই পরিপূর্ণ ও বিজ্ঞোচিত ।১ ইসরা ও মি“রাজ তায়েফ থেকে প্রত্যাবর্তনের পর আল্লাহ জাল্লা শানুহু নবী করীম (সা) কে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এবং মসজিদে আকসা থেকে সপ্তাকাশ পর্যন্ত এ দেহ-আত্মায় জাগ্রত অবস্থায় একই রাতে সফর করান, একেই ইসরা ও মিরাজ নামে অভিহিত করা হয়। এর বিস্তারিত বর্ণনা ইনশা আল্লাহ সুজিযা অধ্যায়ে আসবে । তার মি'রাজ সফরের ব্যাপারে কোন্ বছর এ তা অনুষ্ঠিত হয়েছে আলিমগণের মধ্যে এ নিয়ে মতপার্থক্য আছে। এ প্রসঙ্গে আলিমগণের দশটি বক্তব্য আছে । যেমন ১. হিজরতের ছয় মাস পূর্বে মি'রাজ হয়েছে; ২. হিজরতের আট মাস পূর্বে; ৩. হিজরতের এগার মাস পূর্বে; ৪. হিজরতের এক বছর পূর্বে; ১. তাবাকাতে ইবন সা'দ, ৪খ. পৃ. ১৭৫; সীরাতে ইবন হিশাম, ১খ. পৃ. ১৩৫১ খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ১৩৫; দালায়িলে আবু নুয়াইম, ১খ. পৃ. ৭৮; আল-ইসাবা, ২খ- পৃ. ২২০। ২ হাফিয ইবন কায্যিম যাদুল মাঁআদে তায়েফ সফরের ঘটনা বর্ণনার পর লিখেছেন, এরপরে তাঁর মি'রাজ হয়েছে । যা দ্বারা এটা জানা গেল যে, হাফিয ইবন কায়্িমের নিকট ইসরা ও মি'রাজের ঘটনা তায়েফ থেকে ফিরে আসার পর সং্ঘটিত হয়। ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।