Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২৪৭ উপস্থাপন করুন৷ তিনি ইসলামের দাওয়াত পেশ করলেন এবং আমার সামনে পবিত্র কুরআন তিলাওয়াত করলেন । এক রিওয়ায়াতে আছে যে, তিনি সুরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস তিলাওয়াত করেছিলেন। আল্লাহর শপথ! কুরআন করীমের চেয়ে উত্তম কোন বাক্য আমি কখনো শুনিনি এবং ইসলাম অপেক্ষা ইনসাফপূর্ণ ও মধ্যম পন্থা অবলম্বনকারী কোন দীনও পাইনি । কাজেই সাথে সাথে মুসলমান হয়ে গেলাম । সদরি । আমার ইচ্ছা, এলাকায় ফিরে গিয়ে আমি আমার সম্প্রদায়কে ইসলামের দাওয়াত দেব । আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন তিনি যেন আমাকে কোন নিদর্শন দান করেন, যা এ ব্যাপারে আমার পরিচায়ক ও সাহায্যকারী হবে । তিনি (সা) এ দু'আ করলেন : ৪14 ২1৮৫1 “আয় আল্লাহ ! একে কোন নিদর্শন দান কর।” অতঃপর আমি যখন আমার বস্তির নিকটবরতী হলাম, আমার দু*চোখের মাঝখানে প্রদীপের মত একটি আলো সৃষ্টি হলো । আমি প্রার্থনা করলাম, আয় আল্লাহ্‌, এ নূরকে আমার মুখমণ্ডল ছাড়া অন্য কোন স্থানে দিয়ে দিন, যাতে আমার সম্প্রদায়ের লোকেরা বিকৃতি মনে না করে। আর এটা মনে না করে যে, পিতৃধর্ম পরিত্যাগের কারণে এর চেহারা পরিবর্তিত হয়ে গেছে। এ নূর তৎক্ষণাৎ আমার চাবুকে চলে গেল ! আর এ চাবুক একটি মোমবাতি এবং লগ্নে পরিণত হলো । প্রভাত হলে আমি প্রথমেই আমার পিতাকে ইসলামের দাওয়াত দিলাম, আর এরপর আমার স্ত্রীকে । উভয়েই নিজেদের পরিধেয় বন্ত্র পবিত্র করল, গোসল করল এবং ইসলাম গ্রহণ করল । আমি আমার স্ত্রীকে বললাম, তোমার যদি এ ভয় হয় যে, যিম্মাদার হলাম । এরপর আমি আমার সম্প্রদায়কে ইসলামের দাওয়াত দিলাম । কিন্তু দাওস সম্প্রদায় ইসলাম গ্রহণে গড়িমসি করতৈ লাগল । আমি দ্বিতীয়বার মক্কা মুকাররামায় তার ১. এটা ইসলামের এক বিশেষ বৈশিষ্ট্য যে,এর প্রতিটি নির্দেশ ইনসাফপূর্ণ ও মধ্যম পন্থা অবলম্বনকারী ! উত্ধতা ও শৈথিল্য থেকে পবিত্র । প্রতিটি নির্দেশেই মধ্যম পন্থা, বিবেচনা প্রসৃত ও ভারসাম্যপূর্ণ । উদাহরণত ইসলাম শক্র থেকে প্রতিশোধ গ্রহণ না আবশ্যিক করেছে, আর না ক্ষমা করাকে আবশ্যিক করেছে; বরং প্রতিশোধ গ্রহণের অনুমতি দিয়েছে এবং ক্ষমা করাকে উৎসাহিত করেছে । আর ক্ষমাকে তাকওয়া ও আল্লাহভীতির অধিক নিকটবর্তী বলেছে । ইসলাম জনসাধারণের জন্য অপব্যয় ও কার্পণ্য উভয়কেই নিষিদ্ধ আখ্যায়িত করেছে। অপচয় এবং অপব্যয়ও নয়, আর কিপটেপণাও নয়, বরং যেন ভারসাম্পূর্ণ অবস্থানে থাকে । আর যে ব্যক্তির অন্তর আল্লাহ নির্ভরতা ও বৈরাগ্যে এতই মগ্ন যে, সম্পদ থাকা আর না থাকাটা তাদের দৃষ্টিতে একইরূপ, এই মহাপুরুষদের জন্য ইসলাম অনুমতি দিয়েছে যে, তীরা তাদের সমুদয় অর্থ-সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন । এভাবে চিন্তা করুন। ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।