Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

২৪৬ সীরাতুল মুস্তফা (সা) “যদি আজ মুতইম ইবন আদী বেঁচে থাকতেন আর এ অপবিত্রদের ব্যাপারে কিছু বলতেন, তা হলে আমি তার খাতিরে এদের সবাইকে বিনাশর্তে ছেড়ে দিতাম ।” (উয়নুল আসার, ১খ. পৃ. ১৩৬) হযরত তুফায়ল ইবন আমর দাওসী (রা)-এর ইসলাম গ্রহণ এ সময়ে হযরত তুফায়ল ইবন আমর দাওসী (রো) মক্কায় আগমন করেন। রাসূলুল্লাহ সো) সে সময় ইসলামের প্রচার করছিলেন । তুফায়ল শরীফ বংশীয় হওয়া ছাড়াও উচ্চমানের কবি, তীক্ষ বুদ্ধিসম্পন্ন, সমঝদার এবং অতিথি বসল ছিলেন। কুরায়শদের সঙ্গে তার মিত্রতার সম্পর্ক ছিল। তিনি যখন মক্কায় এলেন, তখন কুরায়শের কিছু লোক তার নিকট এলো এবং বলল, আমাদের মধ্যে এক ব্যক্তির আবির্ভাব হয়েছে । সে সমস্ত সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। তার কথা এন্দ্রজালিক ও জাদুর মত, যা পিতা-পুত্রে, ভাইয়ে-ভাইয়ে এবং স্বামী-স্ত্রীতে বিভেদ সৃষ্টি করে । আপনি তার থেকে দূরে থাকবেন । আশঙ্কা হয়, পাছে আপনি ও আপনার সম্প্রদায় এ বিপদে জড়িয়ে না পড়েন। যতটা সম্ভব আপনি এ লোকের কোন কথা শুনবেন না। কুরায়শরা তুফায়ল ইবন আমর দাওসীকে এতই ভয় পাইয়ে দিয়েছিল যে, তিনি নিজের দু'কানের ছিদ্রে কাপড় ঢুকিয়ে দিয়েছিলেন, যাতে হঠাৎ করেও এ ব্যক্তির কথা কানে প্রবেশ না করে। (তিনি বলেন,) এমনকি লোকে আমাকে ৩55] 5১ (যুল-কাতনাতায়ন) বলতে লাগল । ঘটনাক্রমে আমি একদিন মসজিদে হারামের দিকে গেলাম ৷ দেখলাম মুহাম্মদ (সো) বায়তুল্লাহর সামনে নামায আদায় করছেন। তুফায়ল (রা) বলেন, আমি তার পার্থে গিয়ে দাঁড়ালাম । যদিও আমি চাচ্ছিলাম যে, তার কোন কথা শুনব না; কিন্তু আল্লাহ তাআলা চাচ্ছিলেন যে, তার কিছু কথা আমাকে শুনিয়ে দেন। অবলীলায় আমি তার কিছু কথাবার্তা শুনতে পেলাম । কথাগুলো অতি উত্তম ও ভালো লাগল । তখন আমি মনে মনে বললাম, আমি তো.বুদ্ধিমান পুরুষ এবং বড় কবি, তার কোন বাক্যের সৌন্দর্য ও সাবলীলতাই আমার কাছে গোপন থাকবে না। আমি তার কথা অবশ্যই শুনব । যদি কোনো কথা উত্তম ও সৌন্দর্যমপ্তিত মনে হয় তা হলে গ্রহণ করব; আর যদি মন্দ ও অবাঞ্থিত হয় তা হলে পরিত্যাগ করব । কাজেই যখন নবী (সা) হারাম শরীফ থেকে প্রত্যাবর্তন করছিলেন, আমি তার পিছু নিলাম । যখন তিনি তার ঠিকানায় পৌঁছলেন, আমি তার খিদমতে গিয়ে আরয করলাম, আপনার সম্প্রদায় আমাকে আপনার কথা শোনা থেকে এমনভাবে ভয় দেখিয়েছে যে, আমি কানের দু”ছিদ্রে কাপড় প্রবিষ্ট করেছি, যাতে আপনার কোনো কথা শোনা না যায়। কিন্তু আল্লাহর ইচ্ছা এটা নয় যে, আমি আপনার কথা শুনব না। আপনার বাণীর যেটুকু কানে পড়েছে, খুবই ভালো লেগেছে । আপনি আপনার দীন আমার সামনে ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।