২৪২ সীরাতুল মুস্তফা (সা) তিনি বললেন, তিনি আমার ভাই নবী ছিলেন, আর আমিও নবী । আদ্দাস তার কপাল, হাত ও পায়ে চুমো দিল এবং বলল, *৯১$ 4) ৮০০ এ ১৫2 “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি আল্লাহর বান্দা ও তীর রাসূল” যখন আদ্দাস তার নিকট থেকে ফিরে এলো, তখন উতবা ও শায়বা বলল, তুমি এ ব্যক্তির হাত-পায়ে কেন চুমো দিচ্ছিলে ? এ ব্যক্তি না জানি তোমাকে তোমার দীন থেকে সরিয়ে না নেয়, তোমার ধর্ম তার ধর্ম থেকে উত্তম ২ হাকিম ইবন হিযাম রো) থেকে বর্ণিত যে, যখন উতবা এবং শায়বা মক্কার কুরায়শদের সাথে বদর যুদ্ধে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন আদ্দাস তাদের পা ধরে বলল, আল্লাহর শপথ ! তিনি আল্লাহর রাসূল, তার বিরুদ্ধে যুদ্ধের নামে এ লোকগুলোকে ধ্বংসের দিকে টেনে নেয়া হচ্ছে। আদ্দাস (রা) বসে বসে কীদছিলেন, আস ইবন শায়বা এ পথে যাচ্ছিল, সে আদ্দাসকে জিজ্ঞেস করল, কীাদছো কেন ? আদ্দাস বললেন, আমাদের এ দুই সর্দারের কারণে কীদছি, তারা এ সময়ে আল্লাহ্র রাসূলের মুকাবিলা করতে যাচ্ছে । আস ইবন শায়বা বলল, তিনি কি সত্যিই আল্লাহর রাসূল £ আদ্দাস বললেন, হ্যা, আল্লাহর কসম, সমগ্র বিশ্বমানবের প্রতি তিনি আল্লাহর রাসূল হিসেবে এসেছেন হযরত আয়েশা (রা) বলেন, আমি একবার আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ, আপনার উপর কি উহুদ যুদ্ধ অপেক্ষা কঠিন কোন দিন অতিবাহিত হয়েছে ? তিনি ইরশাদ করলেন, তোমার সম্প্রদায়ের পক্ষ থেকে যে কষ্ট পাওয়ার, তা তো পেয়েছি, কিন্তু সর্বাপেক্ষা কঠিনতম দিন ছিল এ দিন, যেদিন আমি নিজেকে আবদ ইয়ালীলের পুত্রদের সামনে উপস্থাপন করি । ওরা আমার দাওয়াত গ্রহণ করেনি । আমি সেখান থেকে অত্যন্ত চিন্তিত ও ভারাক্রান্ত হৃদয়ে ফিরছিলাম। “কারনুস সাআলিব' নামক স্থানে পৌঁছে কিছুটা স্বস্তি এলো, হঠাৎ যখন মাথা উঠালাম তখন দেখলাম একখণ্ড মেঘ আমার উপর ছায়াদান করছে এবং এর মধ্যে হযরত জিবরাঈল (আ) বিদ্যমান । জিবরাঈল সেখান থেকেই আওয়াজ দিলেন, আপনার সম্প্রদায় আপনার কথার যে উত্তর দিয়েছে, আল্লাহ্ তা শুনেছেন। এ সময়ে আল্লাহ তাআলা আপনার নিকট পাহাড়ের ফিরিশতাকে প্রেরণ করেছেন, আপনি তাকে যা ইচ্ছা, নির্দেশ দিতে পারেন। ইত্যবসরে মালিকুল জীবাল (পাহাড়ের ফেরেশতা) আমাকে আহ্বান করলেন এবং সালাম জানিয়ে বললেন, হে মুহাম্মদ ! আল্লাহ আমাকে আপনার নিকট প্রেরণ ১, এসমুদয় বর্ণনা আমরা উয়্নূল আসার থেকে উদ্ধৃত করেছি, 4৯-+১১4)1 «৮০ গালা শুধু আদ্দাসের এ সাক্ষ্য হাফিয আসকালানী সীরাতে সুলায়মান তায়মী সূত্রে ইসাবায় (২খ- পৃ. ২৬৬) “আদ্দাসের বক্তব্য" শিরোনামে উল্লেখ করেছেন । ২. উয়নুল আসার, ১খ. পৃ. ১৩৪; আল-বিদায়া ওয়ান নিহায়া, ৩খ. পৃ ১৩৫। ৩. ইসাবা, ২খ. পৃ. ২৬৭। ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।