Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

২৩৮ সীরাতুল মুস্তফা (সা) বললেন, পায়ের গিরা পর্যন্ত আগুনে আছেন, যদি আমি. সুপারিশ না করতাম তবে জাহান্নামের তলদেশে নিমজ্জিত হয়ে যেতেন (বুখারী শরীফ, আবূ তালিবের ঘটনা অধ্যায়)। আবু তালিব প্রসঙ্গ আল্লামা সুহায়লী বলেন, আবূ তালিব আপাদমস্তক রাসূলুল্লাহ (সা)-এর সাহায্য- সহযোগিতায় আত্মনিবেদিত ছিলেন। কেবল চরণ যুগল ইসলামের পরিবর্তে আবদুল মুত্তালিবের অনুসরণে নিয়োজিত ছিল। এ জন্যে কেবল চরণদ্বয়ে আযাব নির্দিষ্ট করা হয়েছে। ০5৬31 -৮| ০ (6৮০১9 0০001 কেটি শিক 5৮৮ 2৩ “হে আমাদের রব! আমাদেরকে ধৈর্য দান কর, আমাদের পা-কে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখ এবং কাফির সম্প্রদায়ের উপর আমাদেরকে বিজয় দান কর ।” হযরত আলী (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, যখন আবু তালিব মারা গেলেন তখন আমি রাসূলুল্লাহ (সা) সমীপে আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ ! আপনার পথভ্রষ্ট চাচা মারা গেছেন। তিনি বললেন, যাও, দাফন করে এসো । আমি বললাম, তিনি তো মুশরিক অবস্থায় মারা গেছেন। তিনি বললেন, হ্যা, দাফন করে এসো । এ হাদীসটি আবূ দাউদ ও নাসাঈতে আছে। হাফিয আসকালানী” তার ইসাবায় বলেন, ইবন খুযায়মা হাদীসটি সহীহ বলেছেন। এক বর্ণনায় আছে যে, হযরত আলী (রা) আবূ তালিবের দাফন শেষে নবী (সা)-এর নিকট উপস্থিত হলে নবী (সা) তাকে বললেন, গোসল দিয়ে নাও । একে ভিত্তি করে ফকীহ ও আলিমগণের বক্তব্য হলো, কাফির ও মুশরিককে কাফন-দাফন করার পর গোসল করা মুস্তাহাব যেমনটি হাদীসসমূহে এসেছে। হাফিয তুরবাশতি (র) বলেন, এ হাদীসের উপর ভিত্তি করেই মুজতাহিদ ইমামগণ, বিশেষত ইমাম আবূ হানীফা ও ইমাম শাফিঈ (র) কাফিরের দাফন জায়েয বলে দলীল পেশ করেছেন । অধিকন্তু, এর উপর ভিত্তি করেই তারা এ মাসয়ালাও দিয়েছেন যে, মুসলমানরা কাফিরের উত্তরাধিকারী হয় না। এ জন্যে যে, আবূ তালিবের চার পুত্র ছিল,তালিব, আকিল, জাফর এবং আলী । আবূ তালিবের পরিত্যক্ত সম্পত্তি কেবল তালিব ও আকিল পেয়েছিল, যারা পিতৃধর্মের উপর ছিল। আর জাফর এবং আলী (রো) সম্পত্তি পাননি, কেননা তারা মুসলমান হয়েছিলেন । যেমনটি আল-মুতামিদ ফিল ইতিকাদে বর্ণিত হয়েছে । ১. ফাতহুল বারী, ৭খ. পৃ. ১৪৮। ২ উয়ুনুল আসার, ১খ. পৃ. ১৩২। ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।