Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

২৩৪ সীরাতুল মুস্তফা (সা) “তোমাদের কি 'খবর নেই যে, এঁ চুক্তিনামা ছিন্ন করা হয়েছে, আর যে বস্তু আল্লাহর নিকট অপসন্দনীয়,তা এভাবেই নষ্ট ও ধ্বংস হয়ে থাকে ।” (খোসাইসুল কুবরা, ১খ. পৃ. ১৫১)। হাফিয ইবন কাসীর বলেন, যখন নবী করীম (সা) এবং বনী হাশিম শে“বে আবু তালিবে অবরুদ্ধ ছিলেন, তখনই আবূ তালিব “কাসীদায়ে লামিয়া" লিখেন, যা একটি বিখ্যাত কাসীদা। যেমনটি আল বিদায়া ওয়ান নিহায়া (২খ. পৃ. ৮৬)-এ উল্লিখিত আছে। এভাবেই তিন বছরের ধারাবাহিক বিপদের পরিসমাপ্তি ঘটলো এবং দশম নববী সালে অর্থাৎ হিজরতের তিন বৎসর পূর্বে তারা শে'বে আবূ তালিব থেকে বের হলেন । (ফাতহুল বারী, ৭খ. পৃ. ১৪৭, ক ০৮০1০ ০:৮২] ৮১৩০ অধ্যায়)। হযরত আবূ বকর (রা)-এর হিজরত এঁ সময়ই, মক্কার হাশিমীয়গণ যখন শেবে আবূ তালিবে অবরুদ্ধ ছিলেন, হযরত আবূ বকর (রা) আবিসিনিয়ায় হিজরতের উদ্দেশে বের হলেন (যাতে আবিসিনিয়ায় হিজরতকারীদের২ সাথে মিলিত হতে পারেন)। যখন তিনি বারকুল গামাদ নামক স্থানে পৌঁছলেন, তখন “কারা” গোত্রের সদরি ইবনুদ-দাণুন্নার সাথে সাক্ষাত হলো । ইবনুদ-দাগুন্না জিজ্ঞেস করলেন, হে আবূ বকর, কোন্‌ উদ্দেশে যাত্রা করেছ? আবু বকর বললেন, আমার সম্প্রদায় আমাকে বের করে দিয়েছে। তাই আমি চাচ্ছি যে, আল্লাহর যমীনে ভ্রমণ করব আর আল্লাহর ইবাদত করব । ইবনুদ-দাগুনা বললেন, হে আবূ বকর, তোমার মত (ভাল) মানুষ বের হয়ে যায় না, আর এমন মানুষকেও বের করে দেয়া যায় না। তুমি দুঃস্থ মানুষদের মাল-সম্পদ দিয়ে সাহায্য কর, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখ, মানুষের বোঝা খেণ ও জরিমানা) আদায় করে দাও, মেহমানকে আপ্যায়ন কর, সত্য ও ন্যায়ের পক্ষ অবলম্বনকারী ও সাহায্যকারী ব্যক্তি । আমি তোমাকে নিজ আশ্রয়ে নিচ্ছি, তুমি ফিরে যাও । ইবনুদ-দাগুন্না কুরায়শ সর্দারদের উপস্থিতিতে বায়তুল্লাহ তাওয়াফ করেন এবং কুরায়শ নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বললেন, আবূ বকরের মত মানুষ দেশ থেকে বের হয়ে যায় না, আর এরূপ লোককে বহিষ্কারও করা যায় না। তোমরা কি এমন একজন মানুষকে বের করে দিচ্ছ, যে দুঃস্থদের মাল-সম্পদ দিয়ে সাহায্য করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, ১. ম বারী, ৭খ. পৃ. ১৮০, ৮ম লাইন, অনুরূপ আল বিদায়া ওয়ান নিহায়া, ৩খ. ১৯৫ ২ ৩৮-৯৪)৩৮ মুল ইবারতের অংশ নয়, এটা ব্যাখ্যামূলক বাক্য, যা ফাতহুল বারী থেকে নেয়া হয়েছে। (ফাতহুল বারী, ৭খ. পৃ. ১৮০, যারকানী, ১খ. পৃ. ২৮৮)। ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।