Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

২৩২ সীরাতুল মুস্তফা (সা) আবু জাহলের মাথায় এত জোরে আঘাত করলেন যে, তার মাথা যখম হয়ে গেল। মার খাওয়ার চেয়ে আবূ জাহলের কাছে বেশি কষ্টের কারণ ছিল যে, এ ঘটনাটি শেবে আবু তালিবে দাঁড়িয়ে হযরত হামযা (রা) দেখছিলেন (সীরাতে ইবন হিশাম, ১খ. পৃ. ১৩২)। তাঁদের এহেন কষ্ট ও বিপদের দরুন কিছু দয়ার্্রচিত্ত ব্যক্তির অন্তরে এ চুক্তিপত্রটি লংঘনের ইচ্ছা জাগলো । স্বার আগে হিশাম ইবন আমরের এ চিন্তা জাগলো যে, আফসোস, আমরা তো খাচ্ছি, পান করছি অথচ আমাদেরই নিকটাত্মীয়, ঘনিষ্টজনেরা চরম দুঃখ-কষ্ট ও অনাহারে দিন যাপন করছে। অতঃপর যখন রাত্রি হলো, তিনি একটি উট বোঝাই খাদ্যশস্য শে'বে আবূ তালিবে নিয়ে ছেড়ে দিয়ে এলেন। একদিন হিশাম ইবন আমর এ উদ্দেশ্যে যুহায়র ইবন উমাইয়ার নিকট গেলেন। যিনি ছিলেন আবদুল মুত্তালিবের পৌত্র এবং রাসুলুল্লাহ (সা)-এর ফুফু আতিকা বিনতে আবদুল মুত্তালিবের পুত্র । গিয়ে বললেন, হে যুহায়র, তোমার কি এটা পসন্দনীয় যে তুমি যা খুশি খাও, পরিধান কর, বিয়ে কর, আর তোমার মামা খাদ্যকণা খুঁজে বেড়ান? আল্লাহর কসম ! যদি আবূ জাহলের মামা এবং মাতুল গোষ্ঠীর লোকের এ অবস্থা হতো তবে কখনো সে এরপ চুক্তিনামার পরোয়া করতো না । যুহায়র বললেন, আফসোস, আমি একা একা কি করতে পারি £ যদি আমার একজন সমচিন্তার লোকও থাকতো তা হলে আমি এ কাজের জন্য প্রস্তুত আছি। হিশাম ইবন আমর সেখান থেকে উঠে মুতঈম ইবন আদীর কাছে গেলেন । তাকেও এভাবে সহমী বানিয়ে নিলেন। মুতঈমও বললেন যে, আমাদের আরো একজন সহমর্মী বানানো প্রয়োজন। হিশাম সেখান থেকে বেরিয়ে পড়লেন এবং প্রথমে আবুল বুখতারীকে এবং পরে যামআ ইবন আসওয়াদকে সহমর্মী বানালেন । যখন এ পাচ ব্যক্তি এ চুক্তিনামা ভঙ্গ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হলেন, তখন সবাই সমস্বরে বলে উঠলেন যে, কাল যখন সবাই একত্রিত হবে, তখন এ প্রসঙ্গ উপস্থাপন করা হবে। প্রভাত হলো, লোকজন মসজিদে একত্রিত হলে যুহায়র দাঁড়িয়ে বললেন, ওহে মক্কাবাসী ! বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয় যে, আমরা খাচ্ছি, পান করছি, কাপড় পরিধান করছি, বিয়ে-শাদী করছি, আর বনী হাশিম অনাহারে মরছে । আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত সম্পর্কচ্ছেদের এ নিপীড়নমূলক চুক্তিপত্র ছিন্ন করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বসব না। আবূ জাহল বলল, আল্লাহর এ চুক্তিনামা কখনই ছিন্ন করা যায় না। ১. হিশাম ইবন আমর রবীয়া রো) মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন । সাবা, ৩খ. পৃ. ৬০৫)। ২ যুহায়র ইবন আবূ উমাইয়া (রা) মন্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন । (ইসাবা, ৩খ. পৃ. ৫৫২)। ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।