সীরাতুল মুস্তফা (সা) ২২৯ হযরত উমর ইসলাম গ্রহণ করলেন, আর তখন থেকেই দীনের সম্মান ও ইসলামের অভ্যুদয় ও বিজয় শুরু হয়ে গেল । প্রকাশ্য ঘোষণা দিয়ে মসজিদুল হারামে নামায আদায় শুরু হলো । প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত ও তাবলীগের কাজ শুরু হলো। এ দিন থেকেই হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট ও প্রকাশিত হলো এবং রাসূলুল্লাহ (সা) তার নাম রাখলেন ফারুক ।; ১০০ 35) ৩১ এই 1) ৮৩ ১৯ 45 ৩৯০৬৮ এ 29155 ০৮০ 0৪ ১০০ ১৪১১৩ 50০ 0া2ঞ্ঠ ৩০০৫ ০০০৯ 31) 3590 4৪ 91) “উমর যখন সেই প্রেমাম্পদের প্রেমে মত্ত হলেন, তখন তিনি সত্য-মিথ্যার মানদণ্ডে পরিণত হলেন। এর ফলে ফারুককে কোন কিছু ক্ষতি করতে পারল না, বরং তিনি বিষকে মিষ্টিতে পরিণত করলেন ।” হযরত উমর (রা) যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার অন্তরে এ ধারণার উদ্রেক হলো যে, যদি আমি আমার ইসলাম গ্রহণের খবর এমন ব্যক্তিকে জানাই, যে কথা ছড়াতে পারদর্শী । তা হলে সবার কাছে আমার ইসলাম গ্রহণের খবর পৌঁছে যাবে । কাজেই আমি জামীল ইবন মা*মার, যে এ ব্যাপারে প্রসিদ্ধ ছিল, তার নিকটে গেলাম এবং বললাম হে জামীল, তুমি অবশ্যই জেনে গেছ যে, আমি মুসলমান হয়েছি এবং হযরত মুহাম্মদ (সা)-এর ধর্মে প্রবেশ করেছি। জামীল এ কথা শোনামাত্র এ অবস্থায়ই নিজের চাদর টেনে নিয়ে মসজিদুল হারামের দিকে দৌড় দিল । যেখানে কুরায়শ সদাঁরেরা জমায়েত হয়েছিল, সেখানে পৌঁছে উচ্চৈঃস্বরে বলল, হে লোক সকল! উমর সাবী হয়ে গেছে। উমর (রা) বলেন, আমিও পিছে পিছে গেলাম এবং বললাম, এ ভুল বলছে, আমি সাবী হইনি; আমি তো ইসলাম গ্রহণ করেছি। আর আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, আর মুহাম্মদ (সা) তার বান্দা ও রাসূল । কথাটা কেবল শোনার অপেক্ষা, লোকজন উমরের উপর ঝাপিয়ে পড়ল এবং তাকে মারতে শুরু করল । ঘটনাক্রমে আস ইবন ওয়ায়েল আস-সাহমী সেখানে এসে গেলেন। আস জিজ্ঞেস করলেন, ঘটনাটা কি ? লোকেরা বলল, উমর সাবী হয়ে গেছে। আস বললেন, তাতে হয়েছেটা কি, এক ব্যক্তি নিজের জন্য একটা কর্ম দীন) সাব্যস্ত করে নিয়েছে, অথচ তোমরা কেন তাতে অন্তরায় হচ্ছো £ তোমরা কি মনে করেছ যে, বনী আদী তাদের লোকের (অর্থাৎ হযরত উমর) ব্যাপারটা এমনিতে ছেড়ে দেবে ? যাও, আমি উমরকে আশ্রয় দিলাম । আস উমরকে আশ্রয় দেয়ামাত্র জমায়েত হওয়া সমস্ত লোক ছত্রভঙ্গ হয়ে গেল। [ইবন হিশাম, পৃ. ১২১, ইবন কাসীর বলেন, হাদীসটির সনদ উত্তম ও শক্তিশালী, যেমনটি আল বিদায়া ওয়ান নিহায়ায় ৩খ. পৃ. ৮২; আর আস ইবন ওয়ায়েলের আশ্রয় দানের ঘটনা সংক্ষেপে সহীহ বুখারীতেও ১. তাবাকাতে ইবন সাঁদ, ৩খ. পৃ. ১৯৩) ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।