Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

২২৮ সীরাতুল মুস্তফা (সা) অপর এক রিওয়ায়াতে আছে, হযরত হামযা বললেন যে, উমর যদি সদুদ্দেশে এসে থাকে তবে আমরাও তার সাথে উত্তম ব্যবহার করব, আর যদি ক্ষতি করার উদ্দেশে আসে, তবে তার তরবারি দিয়েই তাকে হত্যা করব। রাসূলুল্লাহ (সা)ও দরজা খোলার অনুমতি দিলেন। দরজা খোলা হল, আর দু'ব্যক্তি আমার দু'বাহু ধরলেন এবং তার সামনে এনে আমাকে দীড় করালেন । রাসূল (সা) এঁ দু'ব্যক্তিকে বললেন, ওকে ছেড়ে দাও। অতঃপর তিনি আমার জামা ধরে নিজের দিকে টেনে নিয়ে বললেন, ওহে খাত্তাবের পুত্র ! ইসলাম গ্রহণ কর । তিনি আমার জন্য এ দু'আ করলেন : “হে আল্লাহ ! তাকে হিদায়াত দাও ।” অপর এক রিওয়ায়াতে আছে, হযরত (সা) দু'আয় বলেছেন : ৩১৬১৪ 02 ৮৯ 02241 591 ৮641 ৮801 ০৮ ৮৮০ 12০ ০0 “হে আল্লাহ ! উমর ইবন খাত্তাব উপস্থিত, তাকে দিয়ে তুমি দীনকে শক্তিশালী ও সম্মানিত কর।” আর উমরকে উদ্দেশ্য করে বললেন, হে উমর, তুমি কি ততক্ষণ পর্যন্ত বিরত হবে না, যে পর্যন্ত আল্লাহ তাআলা তোমার প্রতি কোন অপমানজনক আযাব নাধিল না করবেন? উমর আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি এ উদ্দেশেই এসেছি যে, আমি ঈমান আনব আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি আর যা কিছু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, সেসবের প্রতি | 4]1 ৯.) 4০1১ এ] 31 এ 3 01 ০4১। “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং আপনি আল্লাহর রাসূল ।” রাসূলুল্লাহ (সা) আনন্দের আতিশয্যে উচ্চৈঃস্বরে তাকবীর দিলেন, যাতে গৃহের সবাই জেনে গেলেন যে, উমর মুসলমান হলেন। এ সমুদয় বিস্তারিত বিবরণ সীরাতে ইবন হিশাম ও উয়ুনুল আসার-এ বর্ণিত আছে। আল্লামা যারকানী বলেন, হযরত উমরের ইসলাম গ্রহণের এ বিস্তারিত বিবরণ “মুসনাদে বাযযার", “মু'জামে তাবারানী' ও “দারা কুতনী'তে হযরত আনাস (রা) থেকে আর দালাইলে বায়হাকীতে হযরত ইবন আব্বাস (রা) থেকে এবং দালাইলে আবু নুয়াইমে হযরত তালহা ও হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত আছে ।* হযরত ইবন আব্বাস (রা) বলেন, যখন হযরত উমর ইসলাম গ্রহণ করলেন, তখন জিবরাঈল আমীন (আ) অবতরণ করে বলেন যে, হে মুহাম্মদ (সা), উমরের ইসলাম গ্রহণে সমস্ত আসমানবাসী আনন্দিত হয়েছে (এ বর্ণনা ইবন মাজাহ ও হাকিমের, হাকিম একে সহীহ বলেছেন । আর যাহবী বলেছেন, এতে একজন বর্ণনাকারী আবদুল্লাহ ইবন খিরাশ দুর্বল) । (দারা কুতনী) | ১. যারকানী, ১. পৃ. ২৭৬। ২ উয়ুনুল আসার, ১খ. পৃ. ১২৬; ভাবাকাতে ইবন সাদ, ৩খ. পৃ. ১৯৩। ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।