সীরাতুল মুস্তফা (সা) ২২৭ বোন তার স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে উমর তাকেও এমনভাবে প্রহার করলেন যে, তার চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল । এ সময় বোন বললেন, হে খাত্তাবের পুত্র, তুই যা ইচ্ছা ক্ষতি করতে পারিস কর, আমরা অবশ্যই মুসলমান হয়েছি । ব্রে আল্লাহর দুশমন, তুই তো কেবল এ জন্যে মারছিস যে আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি। ভালভাবে জেনে নে, আমরা ইসলাম গ্রহণ করেছি, “যদিও এতে তোর নাসিকা রক্তাপ্রুত হয়” (অপমান বোধ করিস)। উমর বোনের ঈমানদীপ্ত বক্তব্যে ভাবান্তরিত হলেন। কিছুটা লজ্জানুভূতির সঙ্গে বললেন আচ্ছা, তোমরা এতক্ষণ যে কিতাবটি পড়ছিলে তা আমাকে কিছু শোনাও তো। এটা শুনতেই হযরত খাব্বাব (রা), যিনি ঘরের কোণে লুকিয়ে ছিলেন, দ্রুত বেরিয়ে এলেন। বোন উমরকে বললেন : ০৯০ 4 ০১,৫০০] 31 4... 3 40১ ১৯১ 4 “তুমি তো নাপাক, আর কুরআন পাককে কেবল পবিত্র ব্যক্তিরাই ছুঁতে পারে । যাও, উযু করে এসো ।” উমর উঠে গিয়ে উযু-গোসল, করলেন এবং পবিত্র সহীফা হাতে নিলেন যাতে সুরা তাহা লিখিত ছিল, তা পাঠ করতে শুরু করলেন। যখনই এ আয়াতে পৌঁছলেন যে, 989] লা ল০5 এয আএ এ আমারই ইবাদত কর এবং আমার স্মরণে নামা কায়েম কর ।” তখন স্বতঃস্ফুর্তভাবেই উমর বলে উঠলেন, 4,১51 ১৩1১৯ ০.০ ৮ “কতই না উত্তম ও পবিত্র বাক্য এটি!” হযরত খাব্বাব রো) উমরের এ কথা শুনে বললেন, হে উমর, তোমার জন্য সুসংবাদ, আমি আশাকরি রাসূলুল্লাহ (সা)-এর দ্আ তোমার ব্যাপারেই কবুল হয়েছে। উমর বললেন, খাব্বাব, আমাকে তার কাছে নিয়ে চল। হযরত খাব্বাৰ উমরকে সাথে নিয়ে আরকামের গৃহ অভিমুখে চললেন, যেখানে রাসূলুল্লাহ (সা) ও সাহাবা কিরাম একত্রিত হতেন। দরজা বন্ধ ছিল। কাজেই কড়া নাড়লেন এবং ভিতরে প্রবেশের অনুমতি চাইলেন। উমর ভিতরে আসার অনুমতি চাইছেন, এ ভয়ে কেউ দরজা খুলতে সাহস পাচ্ছিলেন না। হযরত হামযা (রা) বললেন, দরজা খুলে দাও এবং আসতে দাও, যদি আল্লাহ উমরের সাথে উত্তম ও কল্যাণের ইচ্ছা করেন, তবে আল্লাহ তাকে হিদায়াত দান করবেন, সে ইসলাম গ্রহণ করবে আর আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে । তার ব্যতিক্রম কিছু করলে তোমরা আল্লাহর ইচ্ছায় তার দুশমনি থেকে সুরক্ষিত ও নিরাপদ থাকবে । আল্লাহর প্রশংসা, উমরকে হত্যা করা আমাদের জন্য মোটেও অসন্তব নয়। ১. এ ব্যাপরে বর্ণনাকারীদের মধ্যে মতভেদ আছে, সে দিকে ইঙ্গিত করা হয়েছে। ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।