Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

২২৬ সীরাতুল মুস্তফা (সা) প্রশ্ন করলাম, তোমার পক্ষ থেকে এ প্রতিশ্রন্ততি ও যিম্মাদারী কি সঠিক? আবু জাহল বলল, হ্যা । উমর বলেন, আমি তাকে হত্যার উদ্দেশ্যে তরবারি নিয়ে রওয়ানা হলাম । পথিমধ্যে একটি বাছুর নজরে পড়ল, যেটিকে লোকেরা যবেহ করার ইচ্ছা চাচ্ছিল। আমিও দেখার জন্য দাড়ালাম । কিন্তু কি দেখলাম ! মনে হল বাছুরের পেটের ভিতর থেকে কোন আহ্বানকারী আহ্বান করে বলছে : এ] 301 5১৩৫5 এ৪| ৯৪৭ শে ০০৬ শেল 7 ০১ শি ০10১১ ৭] ও £5112715581581178 “হে অনুসন্ধানকারীরা, একটি সফল কাজ হলো, এক ব্যক্তি বিশুদ্ধ ভাষায় মানুষকে আহ্বান করে এ সাক্ষ্য দিতে বলছেন, এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এবং মুহাম্মদ তার রাসূল।” হযরত উমর (রো) বলেন, এ আওয়াজ শোনামাত্র মনে হলো যেন আমাকেই এ আহ্বান করা হচ্ছে, আমিই যেন এ ঘোষণাকারীর উদ্দেশ্য [আবু নুয়াইম, হযরত তালহা রো) ও হযরত আয়েশা (রা) হযরত (রা) উমর থেকে হাদীসটি বর্ণনা করেন]।১ আর বাছুর থেকে আওয়াজ শোনার ঘটনা সহীহ বুখারীতেও বর্ণিত হয়েছে [সহীহ বুখারী, উমর (রা)-এর ইসলাম গ্রহণ অধ্যায়] । কিন্তু উমর তবুও নিজ উদ্দেশ্য থেকে বিরত হলেন না এবং সামনে অগ্রসর হতে থাকলেন। কয়েক কদম যেতেই নঈম ইবন আবদুল্লাহ নুহহাম-এর সাথে সাক্ষাত হলো। তিনি জিজ্ঞেস করলেন, হে উমর, ভরদুপুরে কি উদ্দেশে কোথায় রওয়ানা দিয়েছো ? উমর বললেন, মুহাম্মদ (সা) কে হত্যা করার উদ্দেশে । নঈম বললেন, মুহাম্মদ (সা) কে হত্যা করে আপনি বনী হাশিম ও বনী যোহরা থেকে কি করে নিজকে রক্ষা করবেন ? উমর বললেন, আমার ধারণায় তুমিও সাবী (ধর্ম ত্যাগী) হয়েছ এবং নিজের বাপ-দাদার ধর্ম ত্যাগ করেছ। নঈম বললেন, আমাকে কি বলছেন, আপনি জানেন না যে, আপনার বোন ফাতিমা বিনতে খাত্তাব ও ভগ্নিপতি সাঈদ ইবন যায়দ উভয়ই সাবী হয়েছেন এবং আপনাদের দীন ত্যাগ করে ইসলাম করেছেন? এ কথা শুনেই উমর রাগে জলে উঠলেন এবং বোনের গৃহে গিয়ে উপস্থিত হলেন। হযরত খাব্বাব (রা), যিনি তার বোন ও ভগ্নিপতিকে শিক্ষা দিচ্ছিলেন, উমরের আওয়াজ পেয়েই লুকিয়ে পড়লেন। উমর ঘরে ঢুকলেন এবং বোন ও ভগ্নিপতিকে বললেন, সম্ভবত তোমরা উভয়ে সাবী হয়ে গিয়েছ £ ভগ্নিপতি বললেন, ওহে উমর, যদি তোমাদের দীন সত্য না হয়, বরং এটা ছাড়া অপর কোন দীন সত্য হয়, তা হলে বল, কি করা উচিত ? ভগ্নিপতির এ জবাব দেয়ার অপেক্ষামাত্র; উমর সঙ্গে সঙ্গে তার উপর গিয়ে ঝাপিয়ে পড়লেন। ১. ফাতহুল বারী, ৭খ. পৃ. ১৩৮। ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।