Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

২২২ সীরাতুল ফুস্তফা (সা) নাজ্জাশীর যে মর্যাদা ছিল, অন্য কারো প্রতি তা ছিল না। সুযোগ এ পর্যন্ত পৌঁছল যে, বাদশাহর প্রতিটি কাজেই নাজ্জাশীর অন্তর্ভুক্তি দেখা যেতে শুরু হলো । আবিসিনিয়াবাসী তার এ মেধাদৃষ্টে সন্দেহ পোষণ করছিল যে, না জানি সে তার পিতৃ হত্যার প্রতিশোধ নিয়ে নেয়! এ জন্যে তারা বাদশাহর কাছে আবেদন জানালো যে, তাকে হত্যা করা পুত্রকে হত্যা করতে বলছ, এটা আমার দ্বারা সম্ভব নয় । বড়জোর এটা হতে পারে যে, তাকে আমি এখান থেকে পৃথক করে দিই। লোকেরা এটা অনুমোদন করল এবং নাজ্জাশীকে বাদশাহর নিকট থেকে নিয়ে এক ব্যবসায়ীর কাছে ছয়শত দিরহামে বিক্রি করে ফেলল । ব্যবসায়ী নাজ্জাশীকে নিয়ে রওয়ানা হলো । সে সন্ধ্যায়ই এক দুর্ঘটনা ঘটল যে, বাদণাহর উপর বজপাত হলো। বাদশীহ তো বজ্রপাতের সাথে সাথেই মৃত্যুবরণ করলেশ তখন লোকজনের মধ্যে হৈ চৈ পড়ে গেল, এবার কাকে বাদশাহ বানানো যায় । বাদশাহর বারটি পুত্রের মধ্যে কেউই মসনদে আরোহণের উপযুক্ত বলে মনে হলো না । প্রথম থেকে শেষেরটি পর্যন্ত সবাই ছিল বোকা ও নির্বোধ। এতে লোকজন এ সিদ্ধান্ত নিল যে, যদি দেশের কল্যাণ চাও, তবে নাজ্জাশীকে খুজে এনে সিংহাসনে বসাও । জনগণ নাজ্জাশীর জন্য ব্যবসায়ীর খোজে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। এ ব্যবসায়ীর নিকট থেকে নাজ্জাশীকে ফিরিয়ে এনে সিংহাসনে বসাল। সিংহাসনারোহণের পর এ ব্যবসায়ী এসে প্রদত্ত মূল্য ফেরত চাইল । নাজ্জাশী তাকে ছয়শত দিরহাম ফেরত দিয়ে দিলেন। উন্মুল মুমিনীন হযরত আয়েশা (রা) কুরায়শ প্রতিনিধিদের উদ্দেশ্য করে বললেন, আল্লাহ আমাকে ঘুষ ছাড়াই আমার এ সাম্রাজ্য ফিরিয়ে দিয়েছেন । সম্রাট নাজ্জাশীর এ কথা বলার উদ্দেশ্য ছিল এ ঘটনার প্রতি ইঙ্গিত নাজ্জাশীর এ. ঘোষণার পর মুহাজিরগণ নিশ্চিন্তে আবিসিনিয়ায় অবস্থান গ্রহণ করলেন । যখন নবী করীম (সা) মদীনা মুনাওয়ারায় হিজরত করলেন, তখন অধিকাংশ লোক সংবাদ পাওয়া মাত্র আবিসিনিয়া থেকে মদীনায় ফিরে এলেন, যাদের মধ্যে চবিবশ ব্যক্তি বদর যুদ্ধে শরীক হয়েছিলেন । অবশিষ্ট দুর্বলেরা হযরত জাফর (রা)-এর সঙ্গে সপ্তম হিজরীতে খায়বার বিজয়কালে মদীনা মুনাওয়ারায় উপস্থিত হলেন । [উমুনুল আসার, ফাতহুল বারী, নবী (সা) ও সাহাবাগণের মদীনা হিজরত অধ্যায়] । কুরায়শ প্রতিনিধির কাছে হযরত জা “ফর (রা)-এর তিনটি প্রশ্ন হযরত উরওয়া ইবন যুবায়র (রা) থেকে বর্ণিত যে, হযরত জাফর (রো) নাজ্জাশীকে বললেন, আমি ওদের কাছে কয়েকটি প্রশ্ব করতে চাই, আপনি ওদের থেকে এর উত্তর চেয়ে নিন। ১. আমরা কি কারো গোলাম যে নিজেদের প্রভুর নিকট থেকে পলায়ন করে এসেছি ? যদি এমনটি হয়, তবে অবশ্যই আমরা ফিরিয়ে দেয়ার উপযুক্ত । ১. আল বিদায়া ওয়ান নিহায়া, ৩খ. পৃ. ৭৫। ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।