সীরাতুল মুস্তফা (সা) ২২১ মুসলমানদের বললেন, তোমরা নিরাপদে অবস্থান কর, এক পাহাড় স্বর্ণের বিনিময়েও আমি তোমাদেরকে নির্যাতন করা পসন্দ করি না। আর নির্দেশ দিলেন, কুরায়শদের সমুদয় উপহার-উপটোৌকন ফেরত দেয়া হোক, ওদের নযরানার আমার কোন প্রয়োজন নেই। আল্লাহর কসম, আমার এই সালতানাত ও বাদশাহী আল্লাহ তা“আলা আমাকে ঘুষের বিনিময় ছাড়াই দিয়েছেন। কাজেই তোমাদের থেকে ঘৃষ নিয়ে এ লোকগুলোকে কখনই তোমাদের হাতে সোপর্দ করব না। দরবার সমাপ্ত হলো, মুসলমানেরা পরম স্তৃষ্টচিত্তে, আর কুরায়শ প্রতিনিধি অপমান-অপদস্থ হয়ে দরবার ত্যাগ করল । (মুসনাদে আহমদ ইবন হাম্বল, ১খ., পৃ. ২০১, জাফর ইবন আবূ তালিব-এর হিজরতের হাদীস; হাফিয হায়সামী বলেন, হাদীসটি আহমদ বিওয়ায়াত করেছেন যার বর্ণনাকারীগণ মুহাম্মদ ইবন ইসহাক ব্যাতিত সবাই সহীহ; সরাসরি শ্রুত হিসেবে বর্ণনা করেছেন 'মাজমাউয-যাওয়ায়েদ+, ৬খ. পৃ. ২৭; সীরাতে ইবন হিশাম, ১খ. পৃ. ১১৫)। এতদসমুদয় ঘটনা মুসনাদে আহমদ ও সীরাতে ইবন হিশামে বর্ণিত আছে। শুধু দরবারে সিজদা না করার ঘটনা উযুনুল আসার, ১খ. পৃ. ১১৮-এ সংক্ষিপ্ত আকারে এবং দালাইলে আবূ নুয়াইমে, ১খ. পৃ. ৮১-তে বিস্তারিতভাবে বর্ণিত আছে। আর মাজমাউয যাওয়ায়েদে “আবিসিনিয়ায় হিজরত" অধ্যায়ে এ বিষয়ে বেশ কিছু বর্ণনা সরাসরি বিদ্যমান আছে। ৬খ. পৃ. ২৩ থেকে পৃ. ৩৩-এ দেখে নিন। ইমাম যুহরী বলেন, আমি হযরত উম্মে সালমা (রা) বর্ণিত এ বিস্তারিত হাদীস হযরত উরওয়া ইবন যুবায়র (রা)-এর নিকট উল্লেখ করলাম । উরওয়া (রা) আমাকে বললেন, নাজ্জাশীর বক্তব্যটি তোমার জানা আছে কি, “আল্লাহ্ আমাকে বিনাঘুষে আমার রাজত্্ ফিরিয়ে দিয়েছেন" এর অর্থ কি ? আমি বললাম, না। উরওয়া (রা) বললেন, উন্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রা) আমাকে বলেছেন যে, নাজ্জাশীর পিতা আবিসিনিয়ার বাদশাহ ছিলেন । নাজ্জাশী ছাড়া তার আর কোন পুত্র ছিল না। বাদশাহর ভাই অর্থাৎ নাজ্জাশীর চাচার বারজন পুত্র ছিল। একবার আবিসিনিয়াবাসীর এ ধারণার উদ্রেক হলো যে, নাজ্জাশী তো ভার পিতার একমাত্র পুত্র, আর বাদশাহর ভাইয়ের অধিক সন্তান। এ জন্যে বাদশাহকে হত্যা করে তার ভাই অর্থাৎ নাজ্জাশীর চাচাকে বাদশাহ বানানো উচিত, তা হলে দীর্ঘদিন পর্যন্ত এ ংশেই বাদশাহর ধারাবাহিকতা বজায় থাকে । কাজেই তারা বাদশাহকে হত্যা করে বাদশাহর ভাইকে বাদশাহ বানালো আর নাজ্জাশী তার চাচার তত্ত্বাবধানে এসে গেলেন । নাজ্জাশী ছিলেন খুবই চালাক এবং সমবদার ব্যক্তি। এ জন্যে চাচার দৃষ্টিতে হতাম এবং তার জুতায় চুমো খেতাম । এরপর মুসলমানদের বলে দিলেন, ধতদিন ইচ্ছা আমার রাজত্বে বাস কর এবং তিনি আমাদের খাদ্য এবং পোশাক প্রদানেরও নির্দেশ দিলেন । তিরমিযী বিশুদ্ধ সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন; হাদীসটির রাবীগণ বিশুদ্ধ হাদীসের রাবী ৷ মাজমাউয- যাওয়ায়েদ, ৬খ. পৃ.৩১ “আবিসিনিয়ার মুহাজিরীন' পরিচ্ছেদ । ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।