Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

২৯১৬ রা রি সীরাতুল মুস্তফা (সা) . হযরত রুকাইয়্যা বিনতে রাসূলুল্লাহ সো); হযরত আসমা বিনতে উমায়স (রা), হযরত জাফর (রা)-এর স্ত্রী, যার গর্ভে আবিসিনিয়াতে হযরত আবদুল্লাহ ইবন জাফর রো) জন্মগ্রহণ ক্রেন; হযরত ফাতিমা বিনতে সাফওয়ান (রা), হযরত আমর ইবন সাঈদ (রা)-এর স্ত্রী , হ্যরত উমায়না বিনতে খালফ (রা), হযরত খালিদের স্ত্রী; হযরত উন্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান (রা), হযরত উবায়দুললাহ (রা)-এর স্ত্রী, উবায়দুল্লাহর মৃত্যুর পর রাসূলুল্লাহ (সা)-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন; হযরত বরকত বিনতে ইয়াসার (রো), কায়সের স্ত্রী; জাহমের স্ত্রী, হযরত উম্মে হারমালা বিনতে আবদুল আসওয়াদ রো); হযরত মুত্তালিবের স্ত্রী, হযরত রামলা বিনতে আওফ (রা); আবিসিনিয়াতে মুসা, আয়েশা, যয়নৰ এবং ফাতিমা জন্গ্রহণ করেন; ১০. আবূ সালমার স্ত্রী, উম্মে সালমা, ধার গর্ভে আবিসিনিয়াতে যয়নব জন্মগ্রহণ করেন, আবূ সালমার মৃত্যুর পর যাঁকে রাসূলুল্লাহ সো)-এর সৎ মেয়ে বলা হতো; ১১. হযরত হাতিবের স্ত্রী, হযরত ফাতিমা বিনতে মুজাল্লাল (রা); ১২. খাত্তাবের স্ত্রী, হযরত ফাকিহা বিনতে ইয়াসার (রা); ১৩. সুফিয়ানের স্ত্রী, হযরত হাসনা (রা); ১৪. আবু সাবরার স্ত্রী হযরত উম্মে কুলসুম বিনতে সুহায়ল (রা); ১৫. সুকরানের স্ত্রী, হযরত সাওদা বিনতে জামৃ*আ (রা); ১৬. মালিকের স্ত্রী হযরত উমরা বিনতে সাদী রো)। (সীরাতে ইবন হিশাম, ১খ, পৃ. ১১১-১১৪; উযুনুল আসার, ১খ. পৃ. ১১৬)। ইবন হিশাম আবিসিনিয়ায় হিজরতকারীদের নামসমূহ বংশ ও গোত্র পরিচিতি সংক্ষেপে উল্লেখ করেছেন । হযরত আম্মার ইবন ইয়াসির (রা)-এর ব্যাপারে জীবনী লেখক আলিমগণের মধ্যে মতভেদ রয়েছে যে, তিনি আবিসিনিয়ায় হিজরতকারীদের মধ্যে ছিলেন কিনা । মুহাম্মদ ইবন ইসহাক আবিসিনিয়ার মুহাজিরদের মধ্যে হযরত আবু মুসা আশ'আরী (রা)-এর পবিত্র নামও উল্লেখ করেছেন। ওয়াকিদী এবং অপরাপর আলিম এটা অস্বীকার করেছেন । কতিপয় আলিম তো এ পর্যন্ত বলে দিয়েছেন যে, মুহাম্মদ ইবন ইসহাকের মত ইমামের এ ব্যাপারে চুপ থাকা অসন্ভব। হাফিষ ইবন কাধ্যিম বলেন, প্রকৃত অবস্থা এই যে, হযরত আবু মূসা আশ'আরী (রো) ইয়েমেনে বসবাসকারী । নবৃয়াতের সূচনাকালে তিনি মক্কী মুকাররামায় উপস্থিত হয়ে ইসলাম গ্রহণে ধন্য হন, এরপর ইয়েমেনে ফিরে যান। আর যখন হযরত জাফর ও অপরাপর সাহাবা (রা)দের ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।