২১২ সীরাতুল মুস্তফা (সা) ১. হযরত রূুকাইয়্যা (রা), অর্থাৎ রাসূলুল্লাহ (সা)-এর কন্যা ও হযরত উসমান সম্মানিত স্ত্রী; ২. হযরত সাহলা বিনতে সুহায়ল (রো), হযরত আবু হুযায়ফা (রা)-এর স্ত্রী; ৩. হযরত উম্মে সালমা বিনতে আবূ উমায়্যা (রা), হযরত আবূ সালমা (রা)-এর স্ত্রী, যিনি আবূ সালমার ইনতিকালের পর রাসূলুল্লাহ (সা)-এর স্ত্রীতী লাভে ধন্য হন এবং উম্মুল মুমিনীন উপাধিতে ভূষিত হন; ৪. হযরত লায়লা বিনতে আবূ হাসমা (রা), হযরত আমের ইবন রবীয়াহ (রা)-এর স্ত্রী, (ফাতহুল বারী, ৭খ. পৃ. ১৪৩, আবিসিনিয়ায় হিজরত অধ্যায়); ৫. হযরত উম্মে কুলসুম বিনতে সুহায়ল ইবন উমর (রা), হযরত আবু সাবরা (রা)-এর স্ত্রী। ডেয়ুনুল আসার)। উমর এবং উম্মে কুলসুমের নাম উল্লেখ করেন নি। এ নাম হাফিয ইবন সায়্যিদ্ুন নাস উয়ুনুল আসার-এ উল্লেখ করেছেন । ওয়াকিদী হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা)-এর নামও উল্লেখ করেছেন। হাফিয আসকালানী বলেন, বিশুদ্ধ এটাই যে, হযরত আবদুল্লাহ ইবন মাসউদ আবিসিনিয়ায় প্রথম হিজরতে শরীক ছিলেন না, বরং দ্বিতীয় হিজরতে শরীক ছিলেন, যা আমরা শীঘ্রই উল্লেখ করব। আর মুহাম্মদ ইবন ইসহাকও এটাই বলেন যে, হযরত আবদুল্লাহ ইবন মাসউদ আবিসিনিয়ায় প্রথম হিজরতে শরীক ছিলেন না; বরং দ্বিতীয় হিজরতে শরীক ছিলেন এবং মুসনাদে আহমদের হাসান সনদে বর্ণিত একটি রিওয়ায়াত দ্বারাও এটাই অনুমিত ্ এই এগারজন পুরুষ ও পাঁচজন স্ত্রীলোক গোপনে রওয়ানা হন। কয়েকজন বাহনে আর কয়েকজন পদব্রজে । ঘটনাক্রমে যখন তারা বন্দরে পৌঁছলেন, তখন দু'টি ব্যবসায়ী নৌকা আবিসিনিয়া যাত্রার জন্য প্রস্তুত ছিল। পাচ দিরহাম নিয়ে তারা তাদের সবাইকে নৌকায় তুলে নিল। মক্কার মুশরিকদের কাছে যখন এ খবর পৌঁছল, তারা পিছনে লোক লেলিয়ে দিল। কিন্তু তারা বন্দরে পৌঁছার পূর্বেই নৌকা যাত্রা করেছিল ₹উষুনুল আসার, ৭খ. পৃ. ১১৬)। হযরত আসকালানী বলেন, এ সাহাবীগণ জেদ্দার উপকূল থেকে নৌকায় আরোহণ করেছিলেন (ফাতহুল বারী, ৭খ. পৃ. ১৮০)। এঁরা রজব থেকে শাওয়াল পর্যন্ত আবিসিনিয়ায় অবস্থান করেন। ১. ফাতহুল বারী, ৭খ. পৃ. ১৪৩। ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।