সীরাতুল মুস্তফা (সা) ২১১ আবিসিনিয়ায় প্রথম হিজরত মক্কার মুশরিকগণ যখন দেখল যে, দিনকে দিন মানুষ ইসলামে দাখিল হচ্ছে, আর ইসলামের পরিধি বিস্তৃত হতে চলেছে, তখন তারা মুসলমানদের উপর যুলুম-নির্যাতন চালানোর জন্য সকলে এক্যবদ্ধ হলো । নানাভাবে মুসলমানদের উপর যুলুম-নিপীড়ন চালাতে লাগলো । উদ্দেশ্য, যেন তারা ইসলাম ত্যাগ করেন। তখন নবী (সা) ইরশাদ করলেন : ১019 ৩১ ০৪1 এ ৮৯০০ ০21 1190 শ্দিশীদ এ] ০৩ ০০০৭ ও 150 21157171185 “তোমরা আল্লাহর যমীনের কোথাও হিজরতে চলে যাও, আল্লাহ শীঘ্রই তোমাদের একত্রিত করবেন । সাহাবীগণ আরয করলেন, কোথায় যাব ? তিনি আবিসিনিয়ার দিকে ইঙ্গিত করেন ।” (আবদুর রাযযাক মামার থেকে এবং তিনি যুহরী থেকে হাদীসটি রিওয়ায়াত করেন)। হযরত (সা) আরো বললেন, সেখানে এক বাদশাহ আছেন, যার সাম্রাজ্যে কেউ কারো উপর যুলুম করতে পারে না। সাহাবায়ে কিরাম (রা) তখন কুফর ও শিরকের এ ফিতনার কারণে ঘাবড়িয়ে যান এবং দীন ও ঈমান হরণকারী দস্যুদের কালো থাবার বাইরে যাবার সিদ্ধান্ত নেন, নিরুপদ্রব পরিবেশে নিশ্চিন্তে স্বীয় প্রভুর নাম নিতে পারাটাই ছিল তাদের কাম্য ৷ কাজেই নুবুওয়াতের পঞ্চম বর্ষের রজব মাসে নিন্ন বর্ণিত সাহাবা কিরাম (রা) আবিসিনিয়ার উদ্দেশ্যে হিজরত করেন হযরত উসমান ইবন আফফান (রা); , হযরত আবদুর রহমান ইবন আওফ (রা); হযরত যুবায়র ইবন আওয়াম (রা); , হযরত আবূ হুযায়ফা ইবন উতবা (রা); হযরত মুস“আব ইবন উমায়র (রো); হযরত আবূ সালমা ইবন আবদুল আসাদ রো); হযরত উসমান ইবন মাষউন (রা); , হযরত আমের ইবন রবীয়াহ (রা); হযরত সুহায়ল ইবন বায়যা (রা); . হযরত আবু সাবরা ইবন আবূ রুহম আমিরী (রো), ফোতনুল বারী, ৭খ. পৃ. ১৪৩), ১. হযরত হাতিৰ ইবন আমর (রা)। (উয়ুনুল আসার, ১খ. পৃ. ১১৫)। ড/৬/৬/.9110001109.00]) ৬ /৪৪৫৫5841
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।