Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

২১০ সীরাতুল মুস্তফা (সা) হুযুর (সা) হযরত আলী (ক)-এর কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন । হযরত আলী তখনো আসরের সালাত পড়েননি, এ অবস্থায় ওহী নাযিল হওয়া শুরু হলো । এমনকি সূর্য ডুবে গেল। রাসূল (সা) জিজ্ঞেস করলেন, তুমি কি আসরের সালাত পড়নিঃ তিনি বললেন, না। তৎক্ষণাৎ রাসূল (সা) হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা জানালেন যে, আয় আল্লাহ! আলী তোমার রাসূলের আনুগত্য করছিল, সূর্যকে ফিরিয়ে দাও, যাতে সে ওয়াক্তমত আসরের সালাত আদায় করতে পারে । আসমা বিনতে উমায়স (রো) বলেন, সূর্য ডুবে যাওয়ার পর ফিরে এলো, আর এর রশ্মি যমীন এবং পাহাড়সমূহের উপর পতিত হলো । ইমাম তাহাবী বলেন, হাদীসটি সহীহ এবং এর সমস্ত বর্ণনাকারী নির্ভরযোগ্য ৷ ইবনুল জাওযী ও ইবন তায়মিয়া হাদীসটি মওবযু* ও ভিত্তিহীন বলেছেন। আর শায়খ জালালউদ্দীন সুযূতী এ হাদীস সম্পর্কে একটি পৃথক পুস্তিকা রচনা করেন, যার নাম দেন ১.৩ ১) ৬১০ ০০ ০401 ০২০5 যাতে তিনি হাদীসটির গ্রহণযোগ্যতা ও সনদসমূহ বর্ণনা করেন এবং এ হাদীসটিকে সহীহ বলে প্রমাণিত করেন আন্রামা যারকানীও শারহে মাওয়াহিবে হাদীসটি সহীহ ও বিশুদ্ধ সনদ সম্বলিত বলে প্রমাণ করেছেন ।* সূর্যের গতি থেমে যাওয়ার মু*জিযা কতিপয় যঈফ বর্ণনায় আছে যে, একবার রাসুল (সা)-এর জন্য সামান্য সময় সূর্যের গতি থামিয়ে দেয়া হয়েছিল। এ বর্ণনা মুহাদ্দিসগণ গ্রহণ করেননি । (যারকানী, ৫খ. পৃ. ১১৮, নাসীমুর রিয়া, ৩খ. পৃ. ১৪ এবং আন্নীমা কারীকৃত আশ-শিফা, ১খ, প্‌. ৫৯১)। যেহেতু চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, সূর্যের প্রত্যাবর্তন এবং সূর্যের গতি থেমে যাওয়া কাছাকাছি ধরনের মুজিযা, এ জন্যে আমরা এ তিনটিকে একই ধারাবাহিকতায় বর্ণনা করলাম! এ মুজিযা মক্কা মুকাররমায় সংঘটিত হয়। হযরত (সা) যখন মিরাজ থেকে ফিরে আসেন এবং কুরায়শদের সামনে মিরাজের অবস্থা বর্ণনা করেন, কুরায়শগণ সততা পরীক্ষার্থে হযরতকে বায়তুল মুকাদ্দাসের নিদর্শনাদি সম্পর্কে প্রশ্ন করছিল । তারা তার কাছে একটি কাফেলা সম্পর্কেও জানতে চায়, যে কাফেলাটি বাণিজ্যের উদ্দেশে সিরিয়া গিয়েছিল সেটি কবে ফিরে আসবে । তিনি (সা) বললেন, কাফেলাটি বুধবার মন্কায় প্রবেশ করবে । যখন বুধবার শেষ হতে চলল এবং সন্ধ্যা সমাগত হলো, তখন কাফিরেরা শোরগোল আরন্ত করলো । রাসূল (সা) তখন দু'আ করলে আল্লাহ তা'আলা সূর্যকে এ স্থানেই স্থির রাখেন, এমনকি ইতিমধ্যে কাফেলা এসে পড়লো । এভাবে আল্লাহ তা'আলা তার প্রিয় নবীর বক্তব্যের সত্যতা প্রকাশ করলেন । কাহী ইয়ায কৃত আশ শিফা-র শরাহ নাসীমুর রিয়া, ৩খ. পৃ. ১০-১৩; যারকানী, ৫খ. পূ. ১১৩-১১৬। ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।