২০৮ সীরাতুল মুস্তফা (সা) নবী (সা) বললেন, আচ্ছা, যদি এ মু'জিযা দেখাই, তা' হলে ঈমান আনবে তো ? লোকেরা বলল, হ্যা, আমরা ঈমান আনব । হযরত মুহাম্মদ (সা) আল্লাহ তা'আলার দরবারে প্রার্থনা করলেন এবং পবিভ্র আঙ্গুল দিয়ে চাদের প্রতি ইশারা করলেন । সাথে সাথে চাদ দু স্টুকরা হয়ে গেল। এক টুকরা আবু কুবায়স পাহাড়ের উপর এবং অপর টুকরা কায়কায়ান পাহাড়ের উপর ছিল । দীর্ঘক্ষণ মানুষ আশ্চর্য হয়ে দেখতে থাকে । ওরা এতটা আশ্চর্য হয়ে গিয়েছিল যে, কাপড় দিয়ে চোখ পরিষ্কার করতে থাকে এবং চাদের দিকে দেখতে থাকে, এতে "চাদ পরিষ্কার দু' টুকরা দেখা যেতে থাকে । রাসূল (সা) তখন বলছিলেন, আশহাদু আশহাদু; “হে লোকেরা, সাক্ষ্য থাকো, সাক্ষ্য থাকো ।” আসর এবং মাগরিবের মধ্যে যতটা সময় থাকে, ততক্ষণ পর্যন্ত চাদ দু' টুকরা থাকে, পরে আবার তা একত্রিত হয়ে যায় । মক্কার মুশরিকরা বলল, মুহাম্মদ, তুমি তো জাদু করেছ। কাজেই বাইরে থেকে আগত মুসাফিরের অপেক্ষা কর এবং তাদেরকে জিজ্ঞেস কর। কেননা এটা কখনই সম্ভব নয় যে, মুহাম্মদ সমস্ত লোকের উপর জাদু করবে । যদি তারাও এ ব্যাপারে নিজেরা দেখার সাক্ষ্য দেয়, তবে ঠিক আছে; আর যদি তারা বলে যে, আমরা দেখি নি, তবে নিশ্চিত মুহাম্মদ তোমাদের উপর জাদু করেছে। সুতরাং মুসাফিরদেরকে জিজ্ঞেস করা হল । সমস্ত দিক থেকে আগত মুসাফিরেরা নিজেদের সাক্ষ্য দিল যে, আমরা টাদকে দু" টুকরা হওয়া দেখেছি। কিন্তু এ সাক্ষ্যের ফলেও এ দুশমনেরা ঈমান আনলো না; বরং বলল*এটা চিরাচরিত জাদু । অর্থাৎ শীত্রই এর প্রতিক্রিয়া শেষ হয়ে ০০78 ০০০ সপ [০ : হৃ রসি ১? ৮৮৪01 3০5 এ ০ ০৫০। “কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে, ওরা কোন নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এ তো চিরাচরিত জাদু ।” (সুরা কামার ১-২) চন্দ্র দ্বি-খন্তিত হওয়ার মু'জিষা রাসুল (সা)-এর যামানায় সংঘটিত হওয়া কুরআনুল করীম, সুতাওয়াতির, সহীহ ও উত্তম সনদে বর্ণিত হাদীস দ্বারা প্রমাণিত । আর এটা পূর্ববর্তী ও পরবর্তী আলিমদের এঁকমত্য দ্বারা প্রতিষ্ঠিত । যদি কোন নাম-গোত্রহীন ব্যক্তি, যে ইনশাক্কা-ফে “সা-ইনশান্ক' অর্থাৎ অতীতকাল বাচক বলতে চায়, সে সরাসরি কুরআনের আয়াত, সহীহ ও প্রসিদ্ধ হাদীস এবং পূর্ববর্তী ও পরবর্তী আলিমদের ইজমার বিরোধিতা করে; যা কখনই গ্রহণযোগ্য নয় । চন্দ্র দ্িখস্তিতকরণের এ ঘটনা, যা আমরা বর্ণনা করেছি, হাফিঘ ইবন কাসীরের আল বিদায়া ওয়ান নিহায়া প্রধং ফাতহুল বারী-র ইনশিকাকুল কামার অধ্যায় থেকে গ্রহণ করেছি। সম্মানিত উলামায়ে কিরাম, মূল কিতাব দেখে নিন । ইসলাম বিরোধীগণ ১. আল বিদায়া ওয়ান নিহায়া, ৩খ. পৃ. ১১৮। ২ ফাতহুল বারা, ৭খ. পৃ. ১৩৮। ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।