Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২০৭ ৩. হযরত উমর (রো)-এর ভন্মিপতি এবং চাচাত ভাই হযরত সাঈদ ইবন যায়দ (রা) যখন ইসলাম গ্রহণ করেন, তখন হযরত উমর রো) তাকে রশি দিয়ে বাধেন। (সহীহ বুখারী, হযরত সাঈদ ইবন যায়দ-এর ইসলাম গ্রহণ অধ্যায়)। ৪. হযরত খালিদ ইবন সাঈদ ইবন আস (রা) যখন ইসলাম গ্রহণ করেন তখন তার পিতা তাকে এতই প্রহার করেন যে, তার মাথা ফেটে যায় এবং তার খানাপিনা বন্ধ করে দেয়া হয়। বিস্তারিত বর্ণনা পূর্বে দেয়া হয়েছে। ৫. হযরত আবু বকর সিদ্দীক ও হযরত তালহা রো) যখন ইসলাম গ্রহণ করেন, তখন কুরায়শের ব্যাঘ্র বলে কথিত নওফেল ইবন খুয়ায়লিদ দু'জনকে ধরে একই রশি দিয়ে বেধে রাখে । এ কারণে হযরত আবু বকর ও হ্যরত তালহাকে “কারনায়ন' (অর্থাৎ দু'জন এক “কারন' বা একই রশি দিয়ে বাধা) বলা হতো । (তাবাকাতে ইবন সাদ, হযরত তালহা (রা)-এর জীবন চরিত)। ৬. হযরত ওলীদ ইবন ওলীদ, হযরত আয়্যাশ ইবন আবু রবীয়া ও হযরত সালমা ইবন হিশাম (রা) যখন ইসলাম গ্রহণ করলেন, মক্কার কাফিরগণ তাদের উপর অকথ্য নিযতিন চালালো এবং তাদেরকে হিজরত পর্যন্ত করতে দেয় নি; যাতে করে হিজরতের ফলে এ নির্ধাতনের পরিসমাপ্তি ঘটে । মহানবী (সা) মদীনা মুনাওয়ারায় প্রত্যেকের নাম নিয়ে দু'আ করতেন যে, আয় আল্লাহ ! তুমি ওলীদ ইবন ওলীদ, আয়্যাশ ইবন আবু রবীয়া ও সালমা ইবন হিশাম-কে মুশরিকদের অত্যাচারের খপ্পর থেকে নাজাত দাও । (সহীহ বুখারী) । ৭. হযরত আবু যর গিফারী (রা) যখন ইসলাম গ্রহণ করেন, তখন মসজিদে হারামে গিয়ে নিজের ইসলাম গ্রহণের ঘোষণা দেন। ফলে মক্কার মুশরিকগণ তাকে মারতে মারতে মাটিতে ফেলে দেয় । হযরত আব্বাস (রা) এসে তাকে উদ্ধার করেন। (সহীহ বুখারী, হযরত আবূ যর-এর ইসলাম গ্রহণ অধ্যায়)। চন্দ্র বি-খপ্ডিতকরণের মুণজিযা +22]| 5507 25। ০8। কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে। মদীনায় হিজরতের প্রায় পাচ* বছর পূর্বে একবার মক্কার মুশরিকগণ একত্রিত হয়ে নবী (সা)-এর কাছে এলো । যাদের মধ্যে ওলীদ ইবন মুগীরা, আবু জাহল, আস ইবন ওয়ায়েল, আস ইবন হিশাম, আসওয়াদ ইবন আবদে ইয়াগৃস, আসওয়াদ. ইবন মুত্তালিব, জামা“আ ইবনুল আসওয়াদ, নযর ইবন হারিস প্রমুখ অন্তর্ৃক্ত ছিল। এরা তার কাছে এ আবদার করল যে, যদি আপনি সত্যিই আল্লাহর নবী হয়ে থাকেন তবে নবৃওয়াতের বিশেষ কোন নিদর্শন দেখান । অপর এক রিওয়ায়াতে আছে যে, চাঁদকে দু'টুকরা করে দেখান। তখন রাত ছিল এবং চতুর্দশী চাদ আকাশে উদিত হয়েছিল। ১. যেমনটি রূহুল মাআনীর সুরা কামার-এর তাফসীরে উল্লিখিত আছে। ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।