২০৬ সীরাতুল মুস্তফা (সা) মন্ধা বিজয়ের পর ইসলামের আর্থিক উন্নতি হয়, সে সময় আর. সাহায্য- সহায়তার প্রয়োজন থাকেনি । এ কারণে নবী করীম (সো)-এর পর সমস্ত উম্মতের মধ্যে হযরত আবূ বকর সিদ্দীক (রা) সবেত্তিম ব্যক্তি ছিলেন। এ জন্যে পূর্ববর্তী আয়াতের ভিত্তিতে তার মুত্তাকী হওয়ার বিষয়টি জানা যায়, যা আল্লাহর নিকট তার সম্মানিত হওয়ার প্রকৃষ্ট প্রমাণ । আর দ্বিতীয় আয়াত দ্বারা তার উচ্চ মর্যাদার কথা জানা যায়। এজন্যে যে, তিনি মক্কা বিজয়ের পূর্বে ইসলামকে সহায়তা করেছেন এবং জান-মাল দ্বারা ইসলামের সাহায্য করেছেন । অধিকন্তু, হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণের কথা ইতোমধ্যে বলা হয়েছে, আর হিজরতের সফরে রাসূলুল্লা সো)-এর সহযাত্রী হওয়া, হেরা গুহায় তার সাহচর্য এবং নবী (সা)-এর মৃত্যুপূর্ব অসুস্থতাকালীন সালাতে ইমামতি করার বর্ণনা ইনশা আল্লাহ এর পরেই.আসছে। এ সমুদয় কর্মকাণ্ড হযরত আবু বকর সিদ্দীক (রা)-এর উত্তম হওয়ারই প্রমাণ বহন করে । মোটকথা, কুরায়শ মুসলিম নির্যাতনে এক মুহূর্তও নষ্ট করেনি ! ওরা মুসলমানদের গাছে লটকিয়ে রেখেছে, পায়ে রশি বেঁধে হেচড়িয়ে নিয়েছে, পেট ও পিঠে উত্তপ্ত অঙ্গার রেখেছে, সব কিছুই করেছে, কিন্তু সত্য দীন থেকে কাউকে পদশ্থলিত করতে সক্ষম হয়নি। অত্যাচার ও নিযতিন সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেছেন, কিন্তু ইসলাম থেকে বিমুখ হননি। আল্লাহ তাদের প্রতি সত্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সত্ুষ্ট । এ তো ছিল এ সব লোকের বর্ণনা, ফষাঁরা ক্রীতদাস ছিলেন অথবা ভিনদেশী ছিলেন৷ মুশরিকদের নির্যাতনের কালো হাত থেকে এ সব লোকও রেহাই পাননি, যাঁদের বংশীয় মর্যাদা ও প্রতিপত্তি অর্জিত ছিল। ১. হযরত উসমান গনী (রা) যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার চাচা হাকিম ইবন আবুল আস তীকে রশি দিয়ে বেঁধে রাখল এবং বলল যে, কেন তুমি বাপ-দাদার ধর্ম ছেড়ে একটা নতুন ধর্ম গ্রহণ করেছ £ তিনি বললেন, আল্লাহর কসম, আমি কখনো এ দীন পরিত্যাগ করব না, আর এর থেকে কখনো পৃথকও হবো না । হাকিম যখন দেখল যে, তিনি দীনের উপর খুবই দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, তখন তাকে ছেড়ে দিল।, ২. হযরত যুবায়র ইবন আওয়াম (রা) যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তার চাঁচা তাকে একটি বস্তায় ভরে ধোঁয়া দিত, যাতে তিনি পুনরায় স্বধর্মে ফিরে আসেন। কিন্তু হযরত যুবায়র (রা) বলতেন : 1১4 ০| 3 “আমি কখনই কুফরী করব না।” ১, তাবাকাতে ইবন সা", ৩খ. পৃ. ৩৮। ২. ইসাবা, ১খ. পৃ. ৫৪৫। ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।