সীরাতুল মুস্তফা (সা) ২০৩ হযরত যানিরা (রা) হযরত যানিরা (রো) প্রথম যুগের মুসলমানদের অন্তর্ভুক্ত । তিনি হযরত উমর (রা)-এর দাসী ছিলেন। প্রাক-ইসলামী যুগে উমর (রা) তাকে এতই মারতেন যে, নিজেই ক্লান্ত হয়ে পড়তেন । আবূ জাহলও তাকে নির্যাতন করতো । আবূ জাহল ও মক্কার অন্যান্য সদরিগণ হযরত য়ানিরা (রা) কে দেখলে বলত, ইসলাম যদি এত ভালো কিছু হতো, তা হলে যানিরা আমাদের অগ্রগামী হতো না (সে রকম নয় বলেই তো যানিরার মত নির্বোধেরা তাতে অংশ নেয়)। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে এ আয়াত নাধিল করেন : ৩08০ ০055৩৭ পেন ০০০ ৪5 2005, “মুমিনদের সম্বন্ধে কাফিররা বলে, যদি এ দীন ভালই হতো তবে তারা সেমাজের নিয়স্তরের লোকেরা) এর প্রতি আমাদের অগ্রগামী হতো না।” (সুরা আহকাফ : ১১) অর্থাৎ আমীর এবং সদরিদের আল্লাহর নবীগণের হিদায়াত ও নসীহত থেকে মুখ ফিরিয়ে নেয়া আর ধন-সম্পদের প্রতি নিস্পৃহ দরবেশদের শিক্ষা ও প্রশিক্ষণকে গ্রহণ না করা, এটা কখনই হক-এর বাতিল হওয়ার প্রমাণ নয়; বরং অস্থীকারকারীদের অহংকার, দর্প, আত্রন্তরিতা ও ওদ্ধত্রেই এটা প্রকাশ্য প্রমাণ । বরং দুর্বল এবং অভাবী লোকেরা সত্যগ্রহণ করলে এর দরুন বরং এ দুর্বল ও অভাবী ব্যক্তিরাই লাভবান হয় । তারা সত্য গ্রহণ করার ফলে পেছনের সারি থেকে উচ্চতর মর্যাদার স্তরে উন্নীত হন। অপরদিকে তথাকথিত প্রভাবশালী আমীর ও রঈসরা হক অস্বীকার করার কারণে সৃক্মদশীদের দৃষ্টিতে দুনিয়া-আখিরাতে অপদস্থ ও নিগৃহীত হবার পথই বেছে নেয়। হ্যা, যদি, সমাজের আমীর ও প্রভাবশালী হয়েও হক গ্রহণে ইতস্তত না করে, যেমন (রা), তা হলে তাঁদের সম্মান ও মর্যাদা উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে উন্নীত হবে। কঠিন নির্যাতন, নিপীড়ন ও বিপদের ফলে হযরত যানিরা (রা)-এর দৃষ্টিশক্তি লোপ পেতে থাকে । মক্কার মুশরিকরা বলতে থাকে, লাত ও উযযা তাকে অন্ধ বানিয়ে দিচ্ছে । হযরত যানিরা (রো) মন্ধার মুশরিকদের জবাবে বললেন, লাত ও উষযার তো এ খ্বরও নেই যে, কে তাদের পূজা করে। আল্লাহ যদি চান তা হলে আমার দৃষ্টিশক্তি ভোরেই তিনি দৃষ্টিশক্তি ফিরে পান। মক্কার মুশরিকরা বলল, মুহাম্মদ জাদু করেছে। হযরত আবু বকর সিদ্দীক রো) বাঁদী যানিরাকে কিনে নিয়ে মুক্ত করে দেন।” হযরত আবু বকর সিদ্দীক (রা) এভাবে অনেক গোলাম ও বাদীকে ক্রয় করে মুক্ত করে দেন এবং অত্যাচারিতদের, জীবন বাচান। হযরত বিলাল, হযরত আবু ফুকায়হা, ১. যারকানী, ১খ. পৃ. ২৬৯। ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।