Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

২০২ সীরাতুল মুস্তফা (সা) তাকিদ দিতে এলাম, তখন আস ইবন ওয়ায়েল বলল, আমি তোমাকে এক কড়িও দেব না, যতক্ষণ না তুমি মুহাম্মদ (সো) কে অস্বীকার করছ। খাব্বাব (রা) বললেন, যদি তুমি মরেও যাও এবং মরার পর আবার জীবিত হও, তবুও আমি মুহাম্মদ (সা) কে অস্বীকার করব না। আস বলল, কী ! মারা যাওয়ার পর আবার আমাকে জীবিত করা হবে ? খাব্বাব রো) বললেন, হ্যা। আস বলল, যখন আল্লাহ আমাকে মৃত্যু দেবেন এরপর দ্বিতীয়বার জীবিত করবেন, আর এভাবে আমার ধন-সম্পদ ও সন্তান আমার সাথে থাকবে, তখন আমি তোমার পাওনা পরিশোধ করব । এ প্রেক্ষিতে আল্লাহ.তা“আলা এ আয়াত নাযিল করেন 2 জপ লি পচা গিতি এিওিঠিএ ৩৬ চি 786 ৬০। ০০০ 155 45117555188 25৩ “তুমি কি তাকে লক্ষ্য করেছ, যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে এবং বলে, আমাকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দেয়া হবেই। সে কি অদৃশ্য সম্বন্ধে অবহিত হয়েছে অথবা দয়াময়ের নিকট থেকে প্রতিশ্রাতি লাভ করেছে? কখনই নয়, তারা যা বলে, আমি তা লিখে রাখব এবং তাদের শাস্তি বৃদ্ধি করতে থাকব । সে যে বিষয়ে কথা বলে, তা থাকবে আমার অধিকারে এবং সে আমার নিকট আসবে একা ।” (সুরা মরিয়ম ৭৭-৮০) সৈহীহ বুখারী, পৃ. ২৯১; তাফসীরে সুরা মরিয়ম; ফাতহুল বারী, ৮খ. পৃ. ৩৩৬)। হযরত আবু ফুকায়হা জুহানী (রা) আবু ফুকায়হা উপাধি, প্রকৃত নাম ছিল ইয়াসার, তবে উপাধিই বেশি প্রসিদ্ধ । সাফওয়ান ইবন উমায়্যার গোলাম ছিলেন । উমায়্যা ইবন খালফ কখনো তার পায়ে রশি বেঁধে হেচড়িয়ে নিয়ে বেড়াত, কখনো লোহার বেড়ী পরিয়ে উত্তপ্ত যমীনে উপুড় করে শুইয়ে রেখে পিঠে একটা মস্ত ভারী পাথর রেখে দিত, এমন কি তিনি বেইশ হয়ে যেতেন; আর কখনো তার গলা টিপে ধরত। একদিন উমায়্যা ইবন খালফ তাকে উত্তগু যমীনে শুইয়ে তার গলা টিপে ধরল এ সময়ে সামনে থেকে উমায়্যা ইবন খালফের ভাই উবাই ইবন খালফ এসে পড়ল । সে কমীনা দয়া প্রদর্শনের পরিবর্তে বলতে থাকল, আরো জোরে টিপে ধর! কাজেই, সে এত জোরে টিপে ধরল যে, লোকে মনে করল তার দম হয়ত বেরিয়ে গেছে। সৌভাগ্যত্রমে হযরত আবু বকর (রো) এদিক দিয়ে অতিক্রম করছিলেন, তিনি আনু ফুকায়হাকে কিনে নিয়ে মুক্তি দিয়ে দেন ।” ১. আল ইসতিয়াব, ৪খ. পৃ. ১৫৭। ড/৬/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।