সীরাতুল মুস্তফা (সা) ২০১ অপর এক বর্ণনায় আছে, তিনি (সা) বারবার বলতে থাকেন : ০২১ ৯২৮4০ ০১ ৮২৮ “সুহায়ব খুবই মুনাফা অর্জন করেছে, সুহায়ব খুবই মুনাফা অর্জন করেছে।” উমর ইবন হাকাম থেকে বর্ণিত আছে যে, মক্কার মুশরিকরা হযরত সুহায়ব, হযরত আম্মার, হযরত আবু ফায়েদা, হযরত আমির ইবন ফুহায়রা প্রমুখ (রা) কে এমনই নির্যাতন করতো যে, তারা অপ্রকৃতস্থ ও বেহুশ হয়ে যেতেন। অপ্রকৃতস্থৃতা এমনই ছিল যে, মুখ দিয়ে কি বলা হচ্ছে, সে খবরও থাকতো না । এর প্রেক্ষিতে এ আয়াত নাধিল হয় : ৬১০৫০১4৩০01 2৮০১ সির্ভত শি পি ৩০৬ ০০1৮2৬ 93৫ এত) 91৮ “যারা নির্যাতিত হওয়ার পর হিজরত করে, পরে জিহাদ করে এবং ধৈর্য ধারণ করে, তোমার প্রতিপালক এ সবের পর তাদের প্রতি অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু ।” (সুরা নাহল : ১১০) এ আয়াত এ বুযর্গদের প্রসঙ্গেই নাধিল হয়েছে ।১ হযরত খাব্বাব ইবনুল আরাত (রা) হযরত খাব্বাব ইবনুল আরাত (রা) প্রথম যুগের মুসলমানদের অন্তর্ভূক্ত ছিলেন। বলা হয়ে থাকে যে, তিনি ষষ্ঠতম মুসলমান ছিলেন এবং নবীজী (সা) আরকামের গৃহে অবস্থান গ্রহণের পূর্বেই ইসলাম গ্রহণ করেন। তিনি উম্মে আনমারের দাস ছিলেন। ইসলাম গ্রহণের ফলে উম্মে আনমার তার উপর কঠোর নির্যাতন চালায় -(ইসাবা, ১খ. পৃ. ৪১৬) । একবার হযরত খাব্বাব (রা) হযরত উমর (রা)-এর সঙ্গে সান্ষরত করতে গেলে উমর রো) তাকে নিজ আসনে উপবেশন করান এবং বলেন, বিলাল রো) বাদে এ মসনদে বসার উপযুক্ত তুমি ছাড়া আর কেউ নেই । এতে খাব্বাব (রা) বললেন, আমীরুল মুমিনীন, বিলালও আমার চেয়ে বেশি উপযুক্ত নন। কেননা সেই কঠিনতম দিনগুলোতে মক্কার মুশরিকদের মধ্যে কিছু লোক অন্তত হযরত বিলালের সহমর্মী ও সহায়তাকারী ছিল, কিন্তু আমার সহায়তাকারী কেউ ছিল না। একদিন মঞ্ধার মুশরিকরা আমাকে জলন্ত অঙ্গারের উপর চিৎ করে শুইয়ে দিল এবং একজন আমার বুকের উপর তার পা রাখল, যাতে আমি নড়াচড়া করতে না পারি! তিনি জামা তুলে পৃষ্ঠদেশের দাগগুলো দেখালেন হযরত খাব্বাব রো) বলেন, জাহিলী যুগে আমি কামার ছিলাম, তরবারি বানাতাম । একবার আমি আস ইবন ওয়ায়েলের জন্য তরবারি বানালাম ৷ যখন এর মজুরীর জন্য ১. ইসাবা, ২খ. পৃ.১৯৫ ও তাবাকাতে ইবন সাদ, ৩খ. পৃ. ১৬১। ২ তাবাকাতে ইবন সাদ, ৩খ. পৃ. ১১৭। ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।