Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

২০০ সীরাতুল মুস্তফা (সা) দুপুরে এ শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে লৌহ বর্ম পরিয়ে রোদে দীড় করিয়ে রাখতো ৷ একদিন আবু জাহল তাদের সামনে এসে পড়লো এবং হযরত সুমাইয়া (রা)-এর লজ্জাস্থানে বর্শাদ্ধারা আঘাত করলো, এতে তিনি শহীদ হয়ে যান আবূ বকর ইবন আবু শায়বা মুজাহিদ থেকে সহীহ মুরসাল সূত্রে হযরত সুমাইয়া রো) অধ্যায়ে হাদীসটি বর্ণনা করেছেন। মুজাহিদ থেকে সহীহ সুত্রে তাবাকাতে ইবন সাঁদ-এ বর্ণিত আছে যে, ইসলামের সর্ব প্রথম শহীদ ছিলেন হযরত সুমাইয়া (রা), যিনি ছিলেন বৃদ্ধ ও দুর্বল। বদর যুদ্ধে যখন আবূ জাহলু মারা গেল, তখন রাসূলুল্লাহ (সা) হযরত. আম্মারকে উদ্দেশ্য করে রলেন : |). 401 “আল্লাহ তোমার মার হত্যাকারীকে ধ্বংস করেছেন।” আর হযরত ইয়াসির (রো) এঁ কঠিন নির্যাতনের ফলে হযরত সুমাইয়ার পূর্বেই ইনতিকাল করেন । হযরত সুহায়ব ইবন সিনান (রা) সুহায়ব রো) প্রকৃতপক্ষে মসূলের আশপাশের অধিবাসী ছিলেন৷ তার পিতা এবং পিতৃব্য পারস্য সম্রাটের পক্ষে ওবুল্লার শাসনকর্তা ছিলেন। একবার রোমক বাহিনী এ এলাকা আক্রমণ করে । সুহায়ব (রা) এ সময় অল্পবয়স্ক বালক ছিলেন । লুটপাটের সময় রোমানরা তাকে ধরে নিয়ে যায়। সেখানেই তিনি যৌবনে পদার্পণ করেন। এ নিকট থেকে ক্রয় করে মক্কায় নিয়ে আসে । মন্কায় আবদুল্লাহ ইবন জুদ“আন তাকে ক্রয় করে আযাদ করে দেন । রাসূলুল্লাহ (সা) যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করেন, তখন হযরত সুহায়ব এবং হযরত আম্মার একই সময়ে আরকামের গৃহে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণে ধন্য হন। হযরত আম্মারের মত হযরত সুহায়বকেও মক্কার মুশরিকরা নানা ধরনের কষ্ট দেয় । যখন তিনি হিজরতের ইচ্ছা করলেন, তখন মক্কার কুরায়শরা বলল, যদি তুমি ধন-সম্পদ এখানে ছেড়ে যাও, তা হলে যেতে পার, অন্যথায় নয়। হযরত সুহায়ব (রা) এটা মেনে নিলেন এবং পার্থিব তুচ্ছ বস্তুকে পদাঘাত করে হিজরত করলেন । মদীনা মুনাওয়ারায় পৌঁছে তিনি নবী (সা)-এর দরবারে সমুদয় ঘটনা খুলে বললেন । শুনে তিনি বললেন, ৮41 ০) “এ ব্যবসায়ে সুহায়ব খুবই মুনাফা অর্জন করেছে।” অর্থাৎ সে নশ্বরকে ছেড়ে অবিনশ্বরকে গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে এ আয়াত নাধিল করেন : 21567217715 555181557 “মানুষের মধ্যে এমন কিছু ব্যক্তিও আছে, যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আত্ম-বিক্রি করে থাকে । আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ার্দ।” (সুরা বাকারা ২০৭) ১. ফাতহুল বারী, ৭, পৃ. ১৭। ড/৬/৬/.911001109.001)

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।