Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

১৯৪ সীরাতুল মুস্তফা (সা) একমাস পর কোন জন্তু আস-এর পায়ে দংশন করে যদ্দরুন তার পা এমন ফুলে উঠে যে, উটের গদাঁনের ন্যায় হয়ে যায় । এতেই আস মারা যায় ।+ হাজ্জাজের পুত্রদ্বয় নবীহ ও বনীহ নবীহ ও বনীহও নবী (সা)-এর কঠোরতর দুশমনদের মধ্যে ছিল। যখনই তারা নবী (সা) কে দেখত তখনই বলত, আল্লাহ কি তাকে ছাড়া আর কাউকে পয়গাম্বর বানানোর জন্য খুজে পাননি £ এ দু'জনই বদর যুদ্ধে নিহত হয় ।২ আসওয়াদ ইবন মুত্তালিব আসওয়াদ ইবন মুত্তালিব ও তার সঙ্গীরা যখনই রাসূল (সা) অথবা তার কোন সাহাবীকে দেখত, তখন চোখ টেপাটিপি করত আর বলত, এরাই এ সব লোক, যারা পৃথিবীর বাদশাহ হবে, রোম ও পারস্যের বাদশাহর ধনভাপ্তার হস্তগত করবে ! এ সব বলত আর শিষ দিত, হাতে তালি দিত । রাসূলুল্লাহ সো) তাকে বদ দু'আ করলেন, আয় আল্লাহ, ওকে অন্ধ বানিয়ে দাও (যাতে তার চোখ টেপার যোগাতাই না থাকে) আর তার পুত্রকে ধ্বংস করে দাও । সুতরাং আসওয়াদ তো এ সময়েই অন্ধ হয়ে গেল, আর তার পুত্র বদর যুদ্ধে নিহত হলো । কুরায়শগণ যে সময় উহুদ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, এ সময় আসওয়াদ অসুস্থ ছিল, জনগণকে সে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করছিল । উহুদ যুদ্ধের পূর্বেই সে মারা যায় আসওয়াদ ইবন আবদে ইয়াগৃস আসওয়াদ ইবন আবদে ইয়াগুস ছিল রাসূলুল্লাহ (সা)-এর মামাত ভাই । যার ংশ লতিকা ছিল এরূপ, আসওয়াদ ইবন আবদে ইয়াগুস ইবন ওহাব ইবন মান্নাফ ইবন যোহরা । সেও রাসূলুল্লাহ সো)-এর কঠোরতম দুশমনদের একজন ছিল । যখন সে কোন দরিদ্র মুসলমানকে দেখত, তখন বলত, এরাই পৃথিবীর “বাদশাহ হতে যাচ্ছে, এরা কিসরার বাদশাহীর উত্তরাধিকার হবে । আর যখন হযরত (সা) কে দেখত তখন বলত, আজ কি আসমান থেকে কোন কথা আসে নি ! এমনি ধরনের আজে বাজে কথা বলত আর বিদ্ধাপ করত 1 হারিস ইবন কায়স সাহমী যাকে হারিস ইবন আয়তালাও বলা হতো । আয়তালা ছিল তার মার নাম আর কায়স ছিল তার পিতার নাম । এ ব্যক্তিও এ সব লোকের দলে ছিল, যারা নবী ইবনুল আসীর, ২খ. পৃ. ২৬। প্রারুক্ত। ্রাপ্ুক্র পৃ. ২৭। প্রাগুক্ত ০০5 4৮ $৮ ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।