সীরাতুল মুস্তফা (সা) ১৯ মধ্যে সামঞ্জস্যদানের জন্য কোন সময় কোন ব্যক্তিকে আল্লাহ্ দীনের বুঝ দিলে তার দ্বারা এ বিরোধ দূরও হয়ে যেতে পারে । তিনি তখন এ দু' রিওয়ায়াতকে আল্লাহ্ প্রদত্ত প্রজ্ঞার নূরে পৃথক দেখে তার পৃথক ব্যাখ্যাদানে সক্ষম হবেন। ফলে, যিনি দীর্ঘকাল যাবত এই দু" রিওয়ায়াতকে পরস্পর বিরোধী ভাবতেন, তখন আল্লাহ্ প্রদত্ত নূরে তার অন্তর্চক্ষু খুলে যাওয়াতে এ দু" রিওয়ায়াতের পার্থক্য তার দৃষ্টিতে ধরা পড়বে। অতঃপর দেখা যাবে, আসলে যাবতীয় পার্থক্য ও বৈপরীত্য ছিল আমাদের বুঝেই; হাদীসের মধ্যে পার্থক্য ও বৈপরীত্য আদৌ ছিল না। হযরত মাওলানা মুহাম্মদ কাসিম (র) তার 2151 7২৯৯৯ গ্রন্থে বলেন ঃ “হাদীসের কিতাব তিন প্রকার । প্রথম প্রকার এই যে, সংকলক নিজ কিতাবে এ শর্ত আরোপ করেন, সহীহ ছাড়া কোন হাদীস তিনি বর্ণনা করবেন না। যেমন সহীহ বুখারী, সহীহ মুসলিম ইত্যাদি। এর উদাহরণ ডাক্তারের ব্যবস্থাপত্রের মত যে, এতে যা বলা হয়েছে তা রোগীর জন্য উপকারী । অপর এক প্রকার, যাতে সহীহ-যঈফ সব ধরনের হাদীস সংকলন করা হয়। এরপর মন্তব্যে সহীহকে সহীহ এবং যঈফকে যঈফ উল্লেখ করা হয় । যেমন তিরমিযী শরীফ, এতে কোন হাদীস লিখে তিনি বলেন, হাদীসটি সহীহ আর কোন হাদীসকে যঈফ বলা হয়। এর উদাহরণ হলো অধিকাংশ চিকিৎসার পুস্তক, এতে একক ও সমষ্টিগতভাবে উপকারী ও ক্ষতিকর সব বিষয়ই লিপিবদ্ধ থাকে যে এটি উপকারী-__ এটি ক্ষতিকর । কাজেই কোন নির্বোধও এ কবিরাজী বই দেখে ক্ষতিকর ওষধ ব্যবহার করে না। অনুরূপভাবে যঈফ হাদীস কিতাবে দেখে একে দলীল হিসেবে উদ্ধৃত করা কোন জ্ঞানীর” কাজ নয়। তৃতীয় পদ্ধতি হলো, সংকলক নিজ সংকলনে মাওযূ এবং যঈফ উভয় হাদীস একত্রিত করলেন । উদ্দেশ্য এটাই যে, জনসাধারণ যেন এগুলো অনির্ভরযোগ্য বিবেচনায় দীনী ব্যাপারে এর উপর আমল করা থেকে বিরত থাকেন। এ পদ্ধতির সংকলনও এরূপ : যেমন যে কোন চিকিৎসক নিষিদ্ধ দ্রব্যাদি বিস্তারিত লিখে রোগীকে দেন যাতে সে আগামী দিনে ধোকায় না পড়ে। ইবনুল জাওষী প্রমুখ রচিত কিতাবগুলো এ ধরনেরই । যুদ্ধ এবং অভিযানের কারণ ও উদ্দেশ্য প্রসঙ্গে যদি কোন বর্ণনা পাওয়া যেত, তাও অবশ্য গ্রহণ করেছেন কিন্তু এতে নিজের মতামত ও রায়কে এর অন্তভূক্ত করেন নি, যাতে করে তা মূল বর্ণনার সাথে মিশে না যায়। আল্লাহ্ না করুন, যদি এ বুযুর্গগণ ইউরোপীয় ইতিহাসবিদদের মত উদ্দেশ্য ও প্রসঙ্গ নিয়ে বাদানুবাদে লিপ্ত হতেন, তা হলে সে রিওয়ায়াত রিওয়ায়াতই থাকতো না; বরং তাদের ধারণা ও ১. প্রকৃতপক্ষে যিনি চিকিৎসক এবং ওষধের বৈশিষ্ট্য ও প্রভাব সম্বন্ধে অবগত । ২ আল-আজওয়িবাতুল কামিলা। ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।