১৮৬ সীরাতুল মুস্তফা (সা) আবূ লাহাব আবূ লাহাব ছিল তার উপাধি, প্রকৃত নাম ছিল আবদুল উযযা ইবন আবদুল মুত্তালিব। সম্পর্কের দিক থেকে রাসূলুল্লাহ (সা)-এর আপন চাচা ছিল । প্রথমে যখন রাসূলুল্লাহ (সা) কুরায়শগণকে একত্রিত করে আল্লাহর বাণী শোনান, তখন সবার আগে আবূ লাহাবই তাকে মিথ্যা বলে অভিহিত করে এবং বলে : *:)| 7৮. এ) (৮ ৯1151 “আল্লাহ তোমাকে ধ্বংস করুন, এজন্যেই কি তুমি আমাদের একক্রিত করেছ ?” এ প্রসঙ্গে সূরা লাহাব অবতীর্ণ হয় । আবু লাহাব যেহেতু খুবই সম্পদশালী ছিল, এজন্যে যখন তাকে আল্লাহর শাস্তির ভয় দেখান হতো, তখন সে বলত, যদি আমার ভাইপোর কথাই সত্য হয়, তা হলে কিয়ামতের দিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি উপটৌকন দিয়ে মুক্তি পাব। তার জবাবে আল্লাহ কুরআনের মাধ্যমে জানালেন ২২৫ 59405 4২০ 0851 ৩ “তার ধন-সম্পদ ও তার উপার্জন তার কোন কাজে আসে নি।” (সূরা লাহাব : ২) আয়াতটি দ্বারা এরই প্রতি ইঙ্গিত করা হয়েছে তার স্ত্রী উম্মে জামিল বিনতে হারব অর্থাৎ আবূ সুফিয়ান ইবন হারবের বোনেরও হযরত (সা)-এর প্রতি ক্রোধ ও শত্রুতা ছিল। রাতের বেলা সে নবীজী (সা)-এর পথে কাটা ছড়িয়ে রাখত তোফসীরে ইবন কাসীর ও রূহুল মা“আনী)। ইবন ইসহাকের বর্ণনায় আছে যে, যখন উম্মে জামিল জানতে পেল যে, তার এবং তার স্বামীর ব্যাপারে সূরা নাধিল হয়েছে, তখন একটি পাথর নিয়ে তাকে হত্যার উদ্দেশে দৌড় দিল। এঁ সময় তিনি ও হযরত আবু বকর (রো) মসজিদে হারামে গিয়েছিলেন। উম্মে জামিল যখন সেখানে পৌঁছল, তখন আল্লাহ তাআলা তার চোখের উপর এমন পর্দা দিয়ে দিলেন যে, সে কেবল হযরত আবু বকরকেই দেখতে পাচ্ছিল, নবী (সা) কে দেখতেই পাচ্ছিল না। উম্মে জামিল আবূ বকর (রা) কে জিজ্ঞেস করল, তোমার সঙ্গী কই? আমি জানতে পেলাম সে আমাকে অভিসম্পাত দেয় ও নিন্দাবাদ করে। আল্লাহর শপথ! আমি যদি তাকে পেতাম তা হলে এই পাথর দ্বারা তাকে হত্যা করতাম । আল্লাহর কসম, আমি একজন বড় কবি। এরপর সে বলল £ ₹ (13 4৩১১ ৯ 05215215 ঈ “অভিসম্পাত দিয়েছি আমরা তাকে, তার অবাধ্যতা করেছি, আর তার নির্দেশ মানতে অস্বীকার করেছি ও তার দীনের সাথে শক্রতা পোষণ করেছি।” শত্রুতার দরুন নবী (সা)-কে তারা মুহাম্মদের পরিবর্তে “মুযাম্মাম' বলত । “মুহাম্মদ' শব্দের অর্থ প্রশংসিত আর “মুযাম্মাম”' শব্দের অর্থ নিন্দিত ও মন্দ । আর এ বলে সে ফিরে গেল । ১. সীরাতে ইবন হিশাম, ১খ. পৃ. ১২৩। ড/ড/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।