Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৮৩ “আলহামদুলিল্লাহ, আমরা সবাই আল্লাহ তা'আলার প্রশংসা ও স্তুতি জ্ঞাপন করছি এবং তারই সাহায্য প্রার্থনা করছি, তারই ক্ষমার প্রত্যাশী । নিজেদের নফসের খারাপী থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ যাকে হিদায়াত দান করেন, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ তা'আলা এক, তার কোন শরীক নেই । আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা) আল্লাহর বান্দা ও তার সত্য রাসূল।” যিমাদ বলেন,আমি বললাম, এ বাক্যগুলো পুনরায় বলুন । আল্লাহর কসম, আমি অনেক কবিতা শুনেছি একং গল্পকারদের অনেক তন্ত্রমন্ত্রও শুনেছি, কিন্তু আল্লাহর শৃপথ, এ ধরনের বাক্য তো আমি কখনো শুনিনি । এ বাক্যাবলী তো বিশুদ্ধ ভাষার সমুদ্রের তলদেশ থেকে উৎসারিত । আর আমিও তাই বলছি যে, 41১০) ১১৮০ 15০ 01 54515 4 এ:০৩ এ ১০১ 41 2] ২ 01 91 1 “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ্‌ নেই, তিনি এক, তার কোন শরীক নেই; এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা) তার বান্দা ও রাসূল ।” যিমাদ এভাবে ইসলাম গ্রহণে ধন্য হলেন এবং নিজ সম্প্রদায়ের পক্ষে তার হাতে বায়য়াত হলেন । হাফিয ইরাকী বলেন : ১০৩ ১১০| ০৮০৮ ১)১। ১৯৪ ১৮৬৬০ ১910 ৬৯১১ ০১৬১৩ ০ ৮4০৬ 1 91 2 ৯১ ৩ “নুবুয়াত প্রাপ্তির পাচ অথবা নয় বছর পর যিমাদ ইবন সালাবা আযাদী অবস্থা পর্যবেক্ষণের জন্য মক্কায় উপস্থিত হন” (যেমনটি শারহে বলা হয়েছে),তিনি (সা) যিমাদের সামনে এক খুতবা পাঠ করেন, যা শুনেই যিমাদ তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করেন এবং নিজ সম্প্রদায়ে ফিরে যান।” বিশিষ্ট দুশমনবৃন্দ তাওহীদের ঘোষণা ও দাওয়াতের পর সমস্ত মক্কাবাসীই তার দুশমনে পরিণত হয়েছিল। কিন্তু যে সব ব্যক্তি হযরত (সা)-এর বিরুদ্ধে দুশমনী ও শক্রতার চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছিল । তাদের নাম নিম্নে দেয়া হলো : ১. আবু জাহল ইবন হিশাম, ২. আবু লাহাব ইবন আবদুল মুত্তালিব, ৩. আসওয়াদ ইবন আবদ ইয়াগৃস, ৪. হারিস ইবন কায়স, ৫. ওলীদ ইবন মুগীরা, ৬. উমায়্যা ইবন খালফ ও ৭. উবাই ইবন খালফ অর্থাৎ খালফের পুক্রদ্ধয়, ৮. আবু কায়স ইবন ফাকাহ, ৯. আস ইবন ওয়ায়েল, ১. ইসাবা, ২খ. পৃ. ২১৯; অধিকত্তু, আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৩খ. পৃ. ৩৬। ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।