Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৮১ বললেন, আল্লাহর কসম, শীত্ঘই তোমাদের উপর আল্লাহর আযাব না আসা পর্যস্ত তোমরা বিরত হবে না। হযরত উসমান (রা) বলেন, তখন সেখানে এমন কোন ব্যক্তি ছিল না, যে ভয়ে কাপছিল না। এ বলে তিনি গৃহের উদ্দেশ্যে রওয়ানা হলেন। আমরাও তার অনুগমন করলাম । তখন হযরত (সা) আমাদেরকে বললেন : 0১১০০ ০2501 95৯ 01 4৫১ ৮৮৩3 ৬ পিল ৪১ ০৫৮৮ এ ০৩12৮ -এ৬ 411৮6০১421১ 5৫ 401৯ ১৩৩ পি (৯ ৩৭ বাণীকে পূর্ণ করবেন, স্বীয় দীনকে সাহায্য করবেন। আর এ লোক, যাদের তোমরা দেখছ, শীত্রই আল্লাহ তাদেরকে তোমাদের হাতে হত্যা করাবেন। হযরত উসমান (রো) বলেন, আল্লাহর কসম, আমরা দেখেছি, আল্লাহ ওদেরকে আমাদের হাতে যবেহ করিয়েছেন।” এ বর্ণনা দারা কুতনীর ।* “দালাইলে আবু নুয়াইমে'ও এ বর্ণনা আছে এবং ফাতনহুল বারী (৭খ. পৃ.১২৮)-তেও সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত আছে যে, এক সময়ে রাসূলুল্লাহ সো) হারাম শরীফে নামায আদায় করছিলেন । এবং আবূ জাহল ও তার সঙ্গী-সাথীরাও২ সেখানে উপস্থিত ছিল। আবূ জাহল বলল, এমন কেউ নেই কি, যে অমুক উটের নাড়িভুড়ি উঠিয়ে আনবে আর মুহাম্মদ (সা) যখন সিজদায় যাবে, তার পিঠের উপর রেখে দেবে ? এঁ সময়* সম্প্রদায়ের মধ্যে যে সবাঁপেক্ষা পাপিষ্ঠ ছিল, অর্থাৎ উতবা ইবন আবু মুয়াইত,* সে উঠল এবং উটের এ নাড়িভুড়ি এনে রাসূল (সা)-এর পিঠের উপর রেখে দিল। হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) বলেন, আমি এ দৃশ্য দেখছিলাম, কিন্তু কিছুই করার ছিল না। ওদিকে মুশরিকরা পরস্পরের প্রতি তাকিয়ে হাসছিল । আর হাসির চোটে একে অপরের উপর গড়িয়ে পড়ছিল । ১. উয়ূনুল আসার, ১খ. পৃ. ১০৪। ২ আবু জাহলের সঙ্গী-সাথী দ্বারা এ সব লোক বুঝায়, যাদের নাম নিয়ে হুযূর (সা) বদদু'আ করেছিলেন । যেমনটি এ বর্ণনারই শেষে উল্লেখ আছে। আর মুসনাদে বাযযারে তা বিশদভাবে উল্লেখিত আছে । (ফাতহুল বারী, ১খ. পৃ. ৩০১)। ৩. সহীহ বুখারীতে আবু জাহলের নাম স্পষ্ট উল্লেখ নেই, মুসলিমের রিওয়ায়াতে উল্লেখ আছে। (ফাতহুল বারী)। ৪. প্রকৃতপক্ষে তো আবূ জাহলই সবচে' পাপিষ্ঠ ছিল। কেননা সে ছিল এঁ সম্প্রদায়ের ফিরাউন, কিন্তু এ সময়ে সর্বাপেক্ষা পাপিষ্ঠ ও হতভাগ্য উকবা ইবন আবু মুয়াইতই ছিল। কেননা আবূ জাহল ও অন্যান্যরা তো কেবল উক্কানী দিয়েছিল, আর এঁ হতভাগ্য তা কার্যে পরিণত করেছিল । আর প্রকাশ থাকে যে, কার্যে বাস্তবায়ন উস্কানীর চেয়ে কঠিন অপরাধ । যেমন “কুদার' জনগণকে উক্কানী দেয়ার ফলে তারা সালিহ (আ)-এর উটনীকে যবেহ করে ফেলল, যেমনটি আল্লাহ তাআলা বলেন 8 ১1০31 % এজন্যে আল্লাহ তা'আলা তাকেই সবচে" বেশি পাপিষ্ঠ বলেছেন। রা ৫. উকবা ইবন আবু মুয়াইতের নামের উন্মেখ মুসনাদে আবূ দাউদ তায়ালিসীতে আছে (ফাতহুল বারী, ১খ. পৃ. ৩০২)। উপরন্তু এ হাদীসটি ইমাম বুখারী কিতাবুল জিহাদের শেষে ০1০৮ ০০৮০১) -&৯ ০৮ অধ্যায়ে বর্ণনা করেছেন। ড/ড/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।