১৮ সীরাতুল মুস্তফা (সা) নির্ণয়ের একই নীতি অনুসরণ করা হয় । একই মানদণ্ডে সব ধরনের হাদীসই যাচাই-বাছাই করা হয় এবং তদনুষায়ী হাদীসের সহীহ বা দুর্বল অবস্থা চিহিত করা হয়। যেই মুহাদ্দিসগণের হাদীস সংকলন সহীহ বলে খ্যাত, তার সব ধরনের হাদীস__চাই তা আইনবিধি সংক্রান্ত হোক অথবা যুদ্ধ বিষয়ক কিংবা ফযীলত বা গুণাবলী । এগুলোর বিশুদ্ধতা যাচাই করেই তারা সংকলন করেছেন৷ যেমন সহীহ বুখারী, সহীহ মুসলিম, সহীহ ইবন খুযায়মা, মুন্তাকা ইবন জরূদ, সহীহ ইবন হিব্বান। এ কিতাবসমূহে সীরাত এবং মানাকিবের এক বড় ভাপ্তার বিদ্যমান এবং এর সবই সহীহ তথা বিশুদ্ধ । আর যে সকল মুহাদ্দিস নিজেদের সংকলন গ্রন্থকে সহীহ বলে দাবি করেননি তাদের উদ্দেশ্য ছিল যাতে হাদীস ভাগ্তার জমা হয়ে যায় এবং মহানবী (সা) থেকে যা কিছু উদ্ধৃত হয়েছে তা একবার সংরক্ষিত হয়ে যাক। তাতে পরবতীঁতে এভাবে বাছ-বিচার করা হবে যে, সনদ যখন বিদ্যমান তখন এ সম্পর্কিত নির্ধারিত কষ্টিপাথরে তা যাচাই-বাছাই করা জটিল কোন বিষয় হবে না। মোটকথা, এ মণীষীগণ হাদীস সংগ্রহ ও সংকলন করার ব্যাপারে পূর্ণ শক্তি নিয়োগ করেছিলেন এবং চেষ্টা করেছিলেন যাতে কোন হাদীস বাদ না যায়। সম্মানিত মুহাদ্দিসগণ একদিকে হাদীসের বিশুদ্ধতা নিরূপণের মূল নীতিসমূহ নির্ধারণ করেন-যাতে কোন জাল কথা নবী (সা)-এর প্রতি আরোপিত না হয়। নবী (সা)-এর প্রতি মিথ্যা আরোপ স্বেচ্ছাকৃত না হলেও তবুও তা মিথ্যা এবং অবশ্যই ভ্রান্ত বলে গণ্য হবে । অপরদিকে তারা একইভাবে যা কিছু সনদসহ মহানবী (সা)-এর প্রতি আরোপিত হয়েছে, তা-ই একত্রিত করেছেন যাতে নবী (সা)-এর কোন বিষয়, কোন বাক্য অজানা থেকে না যায়, হারিয়ে না যায় যা তার পবিত্র মুখ নিঃসৃত। এর কোনটির সনদ সুসংবদ্ধ না থাকলেও, সম্ভাবনা থাকে যে, ভিন্ন কোন সনদে এ হাদীস পাওয়া যাবে। তখন সনদ বর্ণনাকারীর সংখ্যা ইত্যাদি দেখে পরবতী আলিমগণ নিজেরাই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন যে, এ হাদীস কোন্ পর্যায়ের হতে পারে । অনেক সহীহ রিওয়ায়েতই বিভিন্ন সনদে বর্ণিত হওয়ার কারণে ধারাবাহিক ও প্রসিদ্ধির পর্যায়ে পৌছে গেছে। কাজেই যে মুহাদ্দিসগণ হাদীস যাচাই-বাছাই ছাড়াই সব ধরনের রিওয়ায়েত একত্র করেছেন, তাঁরা দায়িত্হীনভাবে নয়, বরং “আমার একটি বাক্য শুনলে তাও অপরের কাছে পৌঁছে দাও”(৪। 1? 5০ (৯91) মহানবী (সা)-এর এই নির্দেশের দিক থেকে সঠিক কাজই করেছেন। কোন যঈফ হাদীসের শব্দ দ্বারাও সহীহ হাদীসের মর্ম উদ্ধার করা সম্ভব হয় এবং উক্ত সহীহ হাদীসে ব্যবহৃত একাধিক অর্থবোধক শব্দ ব্যবহৃত হওয়াতে যঈফ হাদীসের শব্দটি হাদীসের সঠিক অর্থ নিরূপণে সহায়ক হয়। ফলে নবী (সা)-এর বক্তব্যের লক্ষ্য সঠিকভাবে নির্ণীত হয়। পরস্তু এ শ্রদ্ধেয় মুহাদ্দিসগণ হাদীসসমূহ সংকলনে নিজেদের জ্ঞান-বিবেককে কখনও প্রাধান্য দেন নি; বরং পরস্পর বিরোধী রিওয়ায়াত যেভাবে পেয়েছেন, হুবহু সেভাবেই লিপিবদ্ধ করেছেন; যেন বাহ্যিক দৃষ্টিতে পরস্পর বিরোধী দু'টি রিওয়ায়াতের ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।