১৭৪ সীরাতুল মুস্তফা (সা) “যারা বিশ্বাস করে যে, আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে যান। আর যারা কাফির, তাগৃত (বিদ্বোহী)-রাই তাদের অভিভাবক । এরা তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়।” সেরা বাকারা : ২৫৭) উল্লিখিত আয়াতটি এ বিষয়ে প্রকৃষ্ট প্রমাণ যে, ঈমান হচ্ছে নূর এবং কুফর হচ্ছে অন্ধকার । আর কিয়ামতের দিন মুমিনদের চেহারা উজ্জ্বল ও নূরাবিত হওয়া এবং কাফিরদের চেহারা কালো ও অন্ধকারময় হওয়ার কথা কুরআন মজীদে স্পষ্ট বর্ণিত আছে :£৮% ৮59 ৮5) ০০০৩ 2 অর্থাৎ “এদিন তাদের কারো চেহারা হবে শুল্র আর কারো চেহারা হবে কৃষ্তবর্ণ ।” এ সব কিছুই ঈমানকে নূর এবং কুফরকে অন্ধকার হিসেবে প্রকাশ করার জন্য করা হবে । এ কারণেই আল্লাহর ফেরেশতাগণ মুমিনের রূুহকে সাদা কাফনে আর কাফিরের রূহকে কালো মোটা চাদরের কাফনে গ্রহণ করে নিয়ে যাবেন । মোটকথা, কুরআনের এ সব আয়াত ও হাদীসসমূহ থেকে এটা জানা গেল যে, আনুগত্যের রং সাদা এবং পাপের রং কালো । যার বিস্তারিত বর্ণনার এখানে অবকাশ নেই। রূহ ও নফসের মধ্যে কি পার্থক্য কিছু কিছু আলিমের মতে রূহ ও নফস একই বস্তু; কিন্তু নির্ভরযোগ্য আলিমগণের মতে রূহ ও নফস দুটি পৃথক বস্তু । উস্তাদ আবুল কাসিম কুশায়রী (র) বলেন, প্রশংসনীয় চরিত্রের খনি ও উৎসের নাম হচ্ছে রূহ এবং দুষ্ট চরিত্রের খনি এবং উৎসের নাম হচ্ছে নফস। কিন্তু সৃষ্ষ্মদেহী হওয়ার ব্যাপারে উভয়ে এক । যেমন ফেরেশতা এবং শয়তান উভয়ে সৃক্মদেহী হওয়ার ব্যাপারে এক। কিন্তু ফেরেশতা নূর দ্বারা সৃষ্ট এবং শয়তান আগুন দ্বারা তৈরি । ফেরেশতাকে সৃষ্টি করা হয়েছে নূর দিয়ে এবং শয়তানকে আগুন দিয়ে । যেমন সহীহ মুসলিমের একটি হাদীসে খোলাখুলি বলা হয়েছে। হাফিয ইবন আবদুল বার এ ব্যাপারে যে হাদীস উদ্ধৃত করেছেন, তা হলো এই : ১৯১ 5১ 45055 000 ০১৪ ৬৪১০ ৮০৪ ভিউ এ 1৬ বু) 0 , 1১৯ ৯৯০ 4৯০০০১৮4৮০৪ 4৪৪০১ 4০১৪০ ০৯৪০ ০0০3 ৮ ১১ ৮৩৬৮৪ “আল্লাহ তা'আলা হযরত আদম (আ) কে সৃষ্টি করলেন এবং তার মধ্যে একটি নফস ও একটি রূহ রাখলেন । ফলে রূহ থেকে ক্ষমা, বিবেচনা, ধৈর্য, দানশীলতা ও বিশ্বস্ততা ইত্যাদি প্রকাশ পায় এবং নফস থেকে কুপ্রবৃত্তি, ইন্দ্রিয় প্রবণতা, নির্বু্ধিতা, ক্রোধ ও এ ধরনের দুশ্চরিব্রতামূলক কাজগুলো প্রকাশ পায় ।”, ১. রাউযুল উনূফ, ১খ. পৃ ১৯৭। ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।