১৭২ সীরাতুল মুস্তফা (সা) আলিমের মতে রূহ একটি সৃন্ম আলোকিত বস্তুর নাম, যা শরীরে এভাবে অবস্থান করে, যেমনটি গোলাপের মধ্যে পানি, যায়তুনের মধ্যে তেল এবং অঙ্গারের মধ্যে আগুন অবস্থান করে। যতক্ষণ পর্যন্ত এ সূক্ষ্ম বস্তু জড় দেহের মধ্যে অবস্থান করে, ততক্ষণ পর্যন্ত এ জড় দেহ জীবিত থাকে । আর যখন এ সুক্ষ আলোকিত বস্তু জড় দেহ থেকে পৃথক হয়ে যায়, তখন এঁ দেহ মরে যায়। সৃষ্ম আলোকিত বস্তুটির সাথে জড় দেহের সংযুক্তি ও সম্পৃক্তির নামই আয়ুক্কাল ও জীবন । আর দেহ সত্তা থেকে তার পৃথক ও সম্পর্ক ছিন্ন হওয়ার নামই মৃত্যু । আত্মার সৃক্ষ্মাতিসূক্ষ্ম হওয়া কুরআনের আয়াত ও পর্যাপ্ত পরিমাণ হাদীস দ্বারা প্রমাণিত উদাহরণত রূহকে ধরা এবং ছেড়ে দেয়া এবং ফেরেশতাগণ কর্তৃক তা বের করার জন্য হাত বাড়িয়ে দেয়া, মৃত্যুকালীন রূহ কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যাওয়া রূহের এসব গতি-প্রকৃতি কুরআন মজীদে উল্লেখ আছে। এ থেকে রূহের বস্তু হওয়াটা পরিষ্কারভাবে বুঝা যায়। হাদীস শরীফে আছে, যখন মু"মিন ব্যক্তির রূহ কবয করা হয়, তখন মুমিনের দৃষ্টি তা দেখে। মুমিনের রূহ পাখির মত বেহেশতের বৃক্ষরাজিতে উড়তে থাকে এবং সেখানকার ফল-ফলাদি আহার করে । আরশের শামাদানে গিয়ে বিশ্রাম গ্রহণ করে। মুমিনের রূুহকে ফেরেশতাগণ জান্নাতের কাফনে জড়িয়ে আসমানে নিয়ে যান এবং তার জন্য আসমানের দরজা খুলে দেয়া হয়। প্রত্যেক আসমানের উর্ধ্বতন ফেরেশতা দরজা পর্যন্ত তার অনুগমন করেন, এমন কি অবশেষে তা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আর কাফিরদের রূহকে সর্বনিশ্নতম স্থান সিজ্জিনে নিক্ষেপ করা হয় । মুমিনের রুহের জন্য ফেরেশতাগণ বেহেশতের সৃন্ম কাফন নিয়ে আসেন আর কাফিরের রূহের জন্য মোটা চটের অনুরূপ চাদরের কাফন নিয়ে আসেন। মুমিনের রূহ আতরযুক্ত ও সুরভিত হয়ে থাকে । ফেরেশতাদের যে দলের নিকট দিয়েই অতিক্রম করে, তারা বলেন, সুবহানাল্লাহ কি পবিত্র রুহ! আর কাফিরের রূহ পুঁতিগন্ধময় হয়। হাফিয ইবনুল কাইয়্যেম (র) তার “কিতাবুর রূহ' পুস্তকে রূহের সুন্ন বস্তু হওয়ার সপক্ষে একশ“ ষোলটি দলীল দ্বারা প্রমাণ দিয়েছেন। এসব দলীলে কেবল আল্লাহর কিতাব, সুনাতে রাসূল (সা) এবং পূর্ববর্তী মনীষীগণের মতামতই উপস্থাপন করেছেন। উক্ত হাফিয সাহেব বলেন, কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূল (সা) এবং সাহাবীগণের একমত্য এ বক্তব্য প্রমাণিত করে যে, রূহ একটি সৃষ্ষ্স বস্তুর নাম এবং সুস্থ ও যথাযথ প্রকৃতি এরই সাক্ষ্য ।* ইমাম গাযালীর উস্তাদ ইমামুল হারামাইন তার ইরশাদ" নামক পুস্তকে রূুহ-এর এ বর্ণনাই দিয়েছেন যা আমরা উল্লেখ করেছি। আর এটাই আল্লামা তাফতাযানী ১. ইবনুল কাইয়্যেম, কিতাবুর রূহ, পৃ. ২৮৪ । ড/৬/৬/.9110001109.00])
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।