১৭০ সীরাতুল মুস্তফা (সা) আর যেহেতু নবী করীম (সা) কে রাহমাতুললিল আলামিন করে প্রেরণ করা হয়েছে, এর বরকতে এ ধরনের সকল আযাব উঠিয়ে নেয়া হয়েছে, যা পূর্ববর্তী উম্মতগণের উপর আপতিত হয়েছিল । কাজেই একটি বর্ণনায় রয়েছে, কুরায়শগণ তার কাছে এ আবেদন করলো যে, সাফা পাহাড়কে স্বর্ণে পরিণত করুন৷ তিনি ইচ্ছা করছিলেন যে, এবারে আল্লাহর নিকট প্রার্থনা করবেন। জিবরাঈল (আ) আগমন করলেন এবং বললেন হে নবী করীম (সা) ! আপনি ওদের বলে দিন যে তোমরা যা চাও তাই হবে, কিন্তু জেনে রাখ এই নিদর্শন প্রকাশ হওয়ার পর যদি ঈমান না আন তবে মঙ্গল হবে না, তৎক্ষণাৎ সব ধ্বংস করে দেয়া হবে। কুরায়শগণ বলল, আমাদের প্রয়োজন নেই । এ সমুদয় বর্ণনা আল্লামা সুহায়লীর বক্তব্যের বিশ্লেষণ ।* ইয়াহুদী আলিমদের সাথে মক্কার কুরায়শদের পরামর্শ কুরায়শগণ যখন বুঝতে পারল যে, আমাদের এ প্রশ্রাবলী ছিল মূর্খতা ও বৈরিতামূলক, তখন পরামর্শ করে নার ইবন হারিস ও উকবা ইবন আবু মুয়াইতকে মদীনা মুনাওয়ারায় প্রেরণ করল-যাতে তারা সেখানে পৌঁছে ইয়াহুদী আলিমদের সাথে তার ব্যাপারে অনুসন্ধান করে । তারা নবী (আ) বিষয়ক জ্ঞানে জ্ঞানী এবং পয়গান্ধরগণের নিদর্শন সম্পর্কে অবহিত ও জ্ঞাত ছিল৷ এ দু"ব্যক্তি মদীনা মুনাওয়ারায় উপস্থিত হলো এবং ইয়াহুদী আলিমদের নিকট সমুদয় ঘটনা উল্লেখ করল। ইয়াহুদী আলিমগণ বলল, তোমরা তিনটি জিনিসের ব্যাপারে মুহাম্মদ (সা) কে জিজ্ঞেস করবে । (প্রথম) এ সকল ব্যক্তি কারা, যারা গুহায় গিয়ে আত্মগোপন করেছিল আর তাদের ঘটনাটি কি ? অর্থাৎ তার নিকট আসহাবে কাহ্ফের ঘটনা জিজ্ঞেস কর। (দ্বিতীয়) এ ব্যক্তি কে ছিল, যে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অভিযান চালিয়েছে। অর্থাৎ যুল কারনায়নের ঘটনা জিজ্ঞেস কর । (তৃতীয়) রূহ কি বস্তু £ মুহাম্মদ (সা) যদি প্রথম ও দ্বিতীয় প্রশ্নের জবাব দেন এবং তৃতীয়টির ব্যাপারে নিশ্চুপ থাকেন, তবে বুঝবে তিনি প্রকৃতই প্রেরিত নবী, অন্যথায় সে মিথ্যাবাদী ও প্রতারক । নার এবং উকবা আনন্দে গদগদ চিত্তে মক্কায় ফিরে এল এবং কুরায়শদের বলল, আমরা একটি নিষ্পত্তিযোগ্য বক্তব্য নিয়ে এসেছি। তারা নবীজী (সা)-এর খিদমতে উপস্থিত হলো এবং সেখানে এ প্রশ্নাবলী পেশ করল । আগামীকাল পর্যন্ত এ ব্যাপারে কোন ওহী নাধিল হবে, এ আশায় হযরত (সা) বললেন, আগামীকাল জবাব দেব। মানব প্রকৃতি অনুসারে তিনি ইনশা আল্লাহ (আল্লাহ যদি চান) বলতে ভূলে গেলেন। কাহ্ফ ও যুল কারনায়নের কিসসা বিস্তারিত বর্ণনা করা হলো এবং তৃতীয় জিজ্ঞাসার প্রেক্ষিতে এ আয়াত নাধিল হলো : ০ ৮৮0): অর্থাৎ “আপনি বলে দিন, রূহ-এর হাকীকত তোমাদের বুঝে আসবে না।” এতটুকু জানা যথেষ্ট যে, রূহ এমন ১. স্রাউযুল উনৃফ, ১খ. পৃ. ১৮৭। ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।