Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৭ নেতাদের একটি বাণীও এভাবে উপস্থাপনে সক্ষম নয়, যার পরম্পরা বর্ণনা লতিকা প্রামাণ্য সূত্রসহ তাদের নেতা পর্যন্ত সুবিন্যস্ত ও সুসংবদ্ধ রয়েছে। আলহামদুলিল্লাহ্‌ । এ মর্যাদা কেবল উম্মতে মুহাম্মদী (তার ও তীর সাহাবা কিরামের প্রতি সহস্র দরূদ ও সালাম) অর্জন করতে সক্ষম হয়েছে । তারা তাদের পয়গন্ধর (সা)-এর প্রতিটি কথা, প্রতিটি কাজ সুবিন্যস্ত ও সুসংবদ্ধ সনদের মাধ্যমে উপস্থাপন করে থাকে । এরা কেবল এরাই এমন এক উম্মত, যারা নিজেদের নবীর সাথে সুসম্পর্কিত । নবী (সা)-এর যামানা থেকে শুরু করে এ পর্যন্ত এক মুহূর্তও এমন কাটেনি, যে সময়টুকৃতে নিজেদের নবী থেকে এ উম্মত বিচ্ছিন্ন হয়েছে। মহানবী (সা)-এর প্রকৃত সীরাত তো হাদীসসমূহ। কিন্তু পূর্ববর্তী আলিমদের সিদ্ধান্ত অনুযায়ী কেবল ছোট-বড় যুদ্ধ-বিগ্রহ ও এর ঘটনা সমষ্টিকেই সীরাত বলা হতো । মূলত আটটি জ্ঞানের সমষ্টি হচ্ছে হাদীস, আর সীরাত হচ্ছে এর একটি অংশমাত্র । ৬৯৪০০ ১7৬ ১৮1৮০। ০৪ 85857555951 কিন্তু বর্তমানে “সীরাত' শব্দ জীবন বৃত্তান্ত অর্থে আলাদা ব্যবহৃত । মুহাদ্দিসগণ মহানবী (সা)-এর বাণী ও কর্মের বস্তুনিষ্ঠতা সহকারে প্রাপ্তির মাধ্যমে ওগুলো চুলচেরা বিশ্লেষণের যে সব নিয়ম-বিধি নির্ধারণ করেছেন এবং সহীহ ও দুর্বল পরিচিতির যে মানদণ্ড নির্ধারণ করেছেন, তা কোনরূপ পার্থক্য বা নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়াই সর্বতোভাবে সর্বাস্থানে প্রয়োগ করা হয়েছে এবং যে কোন হাদীসই, সেটা আহকাম তথা বিধি-বিধান সম্পর্কিত হোক, অথবা যুদ্ধ-বিগ্রহ কিংবা দণ্ডবিধি, তার সকল কথা ও কর্ম এ মানদণ্ডেই যাচাই করা হয়েছে। অবশ্য যেসব হাদীসে দীনের মূল নীতি নিহিত, যেমন আকাইদ হালাল-হারাম ইত্যাদি। এসব হাদীস সনাক্তের ক্ষেত্রে মুহাদ্দিসগণ অধিক কঠোরতা অবলম্বন করেছেন৷ আর যেসব হাদীস দীনের মূল নীতি-সম্পৃক্ত নয়, যেমন ফযীলত ইত্যাদি; সেখানে এ মানদণ্ডে কিছুটা শিথিলতা অবলম্বন করা হয়েছে। কারণ এখানে বিশেষ কোন কর্মের অবগতিই উদ্দেশ্য । কাজেই এখানে শৈথিল্য প্রদর্শনই যথার্থ । যেমন ইমাম আহমদ ইবন হাম্বল (র) থেকে বর্ণিত হয়েছে : ১1১০5 45501 22 থিও (১45 1০5 ০১০। এ 55 ঠি “যখন আমরা হালাল-হারাম বিষয়ক বর্ণনা করি, তখন যাচাই-বাছাইয়ে কঠোরতা অবলম্বন করি; কিন্তু ফাযাইলের বিষয় বর্ণনায় এ ব্যাপারে নমনীয়তা অবলম্বন করি ।” মোটকথা, হাদীসের প্রমাণ সুত্রের সহীহ ও দুর্বল হওয়ার বিষয়টি নির্ধারণ করার যে মানদণ্ড এবং যে নিয়মাবলী আহকাম বা আইন-কানুন সম্পর্কিত হাদীস বাছাইয়ে অনুসরণ করা হয়, তা-ই মাগাযী যেদ্ধ-বিগ্রহ) এবং সীরাতের হাদীসেও যথণর্দ তা সিরাতুল মুস্তফা - (১ম খণ্ড) উট.1100109.00107

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।