সীরাতুল মুস্তফা (সা) ১৬৭ হয় তা হলে অপর একটি বিষয় আপনার সামনে পেশ করছি। তা এই যে, আপনি জানেন, আপনার সম্প্রদায় খুবই গরীব আর এ মক্কা শহরও খুবই সংকুচিত, চারদিকে কেবল পাহাড় আর পাহাড়, সবুজ শ্যামলিমার নাম-নিশানাও নেই । কাজেই আপনি আপনার রব, ধিনি আপনাকে পয়গান্বর করে প্রেরণ করেছেন, তার কাছে এ মর্মে আবেদন করুন যে, এই শহর থেকে পাহাড়গুলো সরিয়ে দিন যাতে শহর প্রশস্ত হয় এবং সিরিয়া ও ইরাকের মত এ শহরে ঝর্ণাধারা প্রবাহিত করে দিন আর আমাদের আপনার ব্যাপারে, আপনি যা বলছেন সে ব্যাপারে তাকে জিজ্ঞেস করতে পারি যে, তা সত্য নাকি মিথ্যা । যদি আমাদের পিতৃপুরুণ্ষ জীবিত হওয়ার পর আপনাকে সত্য বলে, তা হলে আমরা বুঝব আপনি আল্লাহর রাসূল । তখন আমরাও আপনাকে সত্য বলে মেনে নেব। তিনি (সা) বললেন, আমি এ জন্যে প্রেরিত হইনি। আল্লাহ আমাকে যে বাণী দিয়ে প্রেরণ করেছেন, আমি তা তোমাদের নিকট পৌঁছিয়েছি। যদি তোমরা তা গ্রহণ কর তবে তা হবে তোমাদের সৌভাগ্য, আর যদি তোমরা তা না মানো, তবে আমি ধৈর্যধারণ করব, যে পর্যন্ত না আল্লাহ আমার ও তোমাদের মাঝে চূড়ান্ত ফয়সালা প্রদান করেন কুরায়শগণ বলল, আচ্ছা, যদি আপনি আমাদের জন্য এমনটি করতে না পারেন তবে আপনি আপনার নিজের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন, যাতে তিনি একজন ফেরেশতা প্রেরণ করেন, যিনি আপনাকে সত্যায়ন করবেন এবং সর্বত্র আপনার সঙ্গে থাকবেন । আল্লাহ তা“আলার কাছে এ দু'আও করুন যেন তিনি আপনাকে বাগ-বাগিচা, প্রাসাদ এবং সোনা-রূপার ভাণ্ডার দান করেন, যাতে আমরা আপনার মর্যাদা এবং মাহাত্ম্য জানতে পারি । আমরা দেখি যে, আমাদের মত আপনিও জীবিকা অর্জনের জন্য বাজারে গমন করেন। তিনি বললেন, আমি আল্লাহ তা“আলার কাছে কখনই এ ধরনের প্রার্থনা করব না, আমি এজন্যে প্রেরিত হইনি । আমি তো সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসেবে ১. যেমন আল্লাহ বলেন £ 4):): 4১20 « 2৫1৮৭ 4০০৮9 0০৯০ 4০০০ ৫02, ৩০০৫1 এত 9 ৮৭ ০1৮-0009 তে 2 “যদি কোন কুরআন এমন হতো যদ্বারা পর্বতকে গতিশীল করা যেত অথবা পৃথিবীকে বিদীর্ণ করা যেতম অথবা মৃতের সাথে কথা বলা যেত, তবুও ওরা তাতে বিশ্বাস করত না। কিন্তু সমস্ত বিষয়ই আল্লাহর ইখতিয়ারভুক্ত। তবে কি যারা ঈমান এনেছে তাদের প্রত্যয় হয়নি যে, আল্লাহ ইচ্ছা করলে নিশ্চয়ই সকলকে সৎ পথে পরিচালিত করতে পারতেন”? (সূরা রাঁদ 8 ৩১) ২ আল-বিদায়া ওয়ান-নিহায়া, ২খ. পৃ. ৫১; কুসাই ইবন কিলাবের নাম তারা এ জন্যে বলেছিল যে, তিনি সত্যবাদী ও পরহেযগার ছিলেন । এ ঘটনা প্রসঙ্গে সূরা ফুরকানের ৭-১০ আয়াত নাযিল হয়। ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।