Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৬৩ এ অধমের (লেখকের) ধারণায় আল্লাহর জন্য ভালবাসার মতই আল্লাহর জন্য শত্রতাও অত্যাবশ্যক, এর একটা থেকে অপরটাকে পৃথক ও বিভক্ত করা অসম্ভব ও অবাস্তব বলে মনে হয়। পার্থক্য কেবল এটুকুই যে, কখনো আল্লাহর প্রতি ভালবাসার প্রকাশ প্রথমে ঘটে, আর কখনো আল্লাহর প্রতি শক্রতা পোষণের ৷ কেননা আল্লাহর প্রতি ভালবাসা হচ্ছে মূল উদ্দেশ্য, আর আল্লাহর জন্য শক্রতা পোষণ আপেক্ষিক উদ্দেশ্য । এ জন্যে আল্লাহর প্রতি ভালবাসা ঈমানের পাল্লার ডানদিকে আর তার জন্য শক্রতা পোষণ পাল্লার বামদিকে রাখাই যুক্তিযুক্ত । আল্লাহই ভাল জানেন । কুরায়শ সদরিদের পক্ষ থেকে ইসলামের প্রচার বন্ধ করার জন্য অর্থ ব্যয়, বাদশাহী-নেতৃত্ব প্রদানের প্রলোভন ও হযরত (সো)-এর জবাব কুরায়শগণ যখন দেখল যে, হযরত হামযাও ইসলাম গ্রহণ করে ফেলেছেন এবং প্রতিদিন মুসলমানের সংখ্যা বেড়েই চলছে, তখন আবূ জাহল, উতবা, শায়বা, ওলীদ ইবন মুগীরা, উমায়্যা ইবন খালফ, আসওয়াদ ইবন মুত্তালিব এবং অপরাপর কুরায়শ সদরিগণ পরামর্শ করে নবী (সা)-এর সাথে কথা বলার জন্য উতবা ইবন রবীয়াকে নির্বাচন করল, রবীয়া জাদুবিদ্যা, কাহিনীকার এবং কবিতাচর্চায় সেকালের একক ব্যক্তিত্ব ছিল। উতবা নবী (সা)-এর নিকটে এলো এবং বলল, মুহাম্মদ ! তোমার বংশ, মর্যাদা, যোগ্যতা ও শ্রেষ্ঠত্ব ব্যাপারে কোন দ্বিমত নেই, কিন্তু দুঃখের বিষয় হলো, তুমি সমগ্র সপ্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ। তুমি আমাদের প্রতিমাগুলোকে মন্দ বলো, আমাদের পিতা-পিতামহকে বোকা ও মূর্খ বলো, তাই এ ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই । রাসূল (সো) বললেন, হে আবুল ওলীদ, বলুন, আমি শুনছি। উতবা বলল, ওহে আমার ভাতিজা ! তোমার এ সব কথাবার্তার মূল উদ্দেশ্য কি? তুমি যদি ধন-দওলতের প্রত্যাশী হও, তা হলে আমরা সবাই মিলে এতটা পরিমাণ সম্পদ একত্র করে দেব যে, বড় থেকে বড় আমীর ব্যক্তিও তোমার সমকক্ষ হতে পারবে না। আর যদি তুমি বিয়ে করতে চাও, তা হলে যে মেয়েকে ইচ্ছা, যতজনকে ইচ্ছা বিয়ে করতে পার । আর যদি সম্মান ও নেতৃত লাভের ইচ্ছা পোষণ কর, তা হলে আমরা সবাই তোমাকে আমাদের নেতা হিসেবে মেনে নেব। আর যদি বাদশাহী চাও, তা হলে আমরা তোমাকে আমাদের বাদশাহ রূপে মেনে নেব । আর যদি তুমি অসুস্থ হয়ে থাক, তবে তোমার চিকিৎসা করাব। হযরত (সা) বললেন, হে আবুল ওলীদ, আপনার যা বলার ছিল, তা কি বলে শেষ করেছেন ? উতবা বলল, হ্যা । তিনি বললেন, আচ্ছা, এখন আমি যা বলি, তা শুনুন। আপনাদের মাল-সম্পদের প্রয়োজন আমার নেই, আর আপনাদের নেতৃতৃ সদরী করাও আমার উদ্দেশ্য নয়। আমি তো আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে আপনাদের প্রতি পয়গাস্বর করে প্রেরণ করেছেন, তিনি আমার প্রতি একটি কিতাব ড/৬/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।