Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

১৬০ সীরাতুল মুস্তফা (সা) “আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মমীয়-স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি নিষেধ করেন অশ্রীলতা, অসৎকর্ম ও সীমালংঘন; তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ কর ।” সুরা নাহল ৯০)-যা পরিপূর্ণ চরিত্র ও উত্তম কর্মের সমষ্টি ।১ হযরত হামযা রো)-এর ইসলাম গ্রহণ, একদিন রাসুলুল্লাহ (সো) সাফা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন, ঘটনাক্রমে আবু জীহলও সেখানে এসে পড়ল । হযরতকে দেখে সে অনেক রূঢ় কথা বলল কিন্তু তিনি আবূ জাহলের অনভিপ্রেত এ কথাবার্তার কোন জবাব দিলেন না। তিনি এ অজ্ঞতাপূর্ণ কথার প্রতিউত্তর না দিয়ে চুপচাপ চলে গেলেন । আবদুল্লাহ ইবন জুদ“আনের দাসী এ সমুদয় ঘটনা দেখছিল । ইতিমধ্যে হযরত হামযা তীর-ধনুক ইত্যাদিসহ শিকার থেকে বাড়ি ফিরছিলেন । আবদুল্লাহ ইবন জুদ্দআনের দাসী হযরত হামযাকে দেখে বলল, হে আবূ উমারা, তুমি ষদি এঁ সময় উপস্থিত থাকতে, যখন আবূ জাহল তোমার ভাই পোকে রূঢ় ও অনভিপ্রেত কথাবার্তা বলছিল ! এ কথা শোনামাত্র হযরত হামযার আত্মসন্ত্রমবোধে আঘাত লাগল । তিনি আবূ জাহলের সন্ধানে রওয়ানা হলেন । হযরত হামযার অভ্যেস ছিল, শিকার থেকে ফিরে তিনি সর্বা্ে হারেম শরীফে উপস্থিত হতেন। এ অভ্যাসবশত তিনি আজও হারেম শরীফে গিয়ে দেখেন যে, আবূ জাহল কুরায়শের একটি দলের সাথে বসে আছে । পৌঁছেই তিনি তার মাথায় ধনুক দ্বারা এমন আঘাত করলেন যে, তার মাথায় যখম হয়ে গেল এবং বললেন, তুই মুহাম্মদকে গালি দিস, অথচ আমি নিজেই তার দীনের অনুসারী ! সভার উপস্থিত কেউ কেউ আবু জাহলের সাহায্যে এগিয়ে আসতে চাইল, কিন্তু আবূ জাহল নিজেই তাদের বাধা দিল এবং বলল, আজ আমি এর ভাইপোকে অনেক গালিগালাজ করেছি, হামযাকে তার নিজের অবস্থায় ছেড়ে দাও। সভায় উপস্থিতদের কেউ কেউ হামযাকে উদ্দেশ্য করে বলল, হামযা, তুমি কি সাবী (বেদীন) হয়ে গেলে £ হামযা বললেন, মুহাম্মদের রাসূল (সা) হওয়ার ব্যাপারে যথার্থতা ও সত্যতা ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে। আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি আল্লাহর রাসূল আর তিনি যা বলেন, তা যথাষথ সত্য । আমি কখনো তা থেকে বিরত হব না, তোমাদের যা খুশি করতে পার । হযরত হামযা এ কথা বলে বাড়ি চলে গেলেন । শয়তান কুমন্ত্রণী দিল যে, হে হামযা, তুমি কুরায়শের সদরি, তুমি এ ধর্মত্যাগীর আনুগত্য কিরূপে করলে, আর নিজের বাপ-দাদার ধর্ম কেন ছেড়ে দিচ্ছ ? এরচেয়ে ১, প্রার্ুক্ত। ২ ইবনুল জাওযী বলেন যে, হযরত হামযা (রা) নবুয়াতের ষষ্ঠ বর্ষে ইসলাম গ্রহণ করেন । এটাই প্রসিদ্ধ বর্ণনা । হাফিয ইবন হাজার তার ইসাবায় বলেন, হযরত হামযা (রা) নবুয়াতের দ্বিতীয় বর্ষে ইসলাম গ্রহণ করেন । (ষারকানী, ১খ. পৃ. ১৫৬)। ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।