Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 1
/ ৪০০
📝 লেখা 📖 পিডিএফ

১৫৮ সীরাতুল মুস্তফা (সা) ইসলামের প্রচার প্রসার বন্ধ করার জন্য কুরায়শদের পরামর্শ কুরায়শগণ যখন দেখলো যে, দৈনন্দিন ইসলামের প্রসার বেড়েই চলছে, তখন একদিন তারা ওলীদ ইবন মুগীরার নিকট একত্রিত হলো, যে ছিল তাদের মধ্যে বয়োঃবৃদ্ধ ও প্রবীণ ব্যক্তি, তারা বলল, হজ্জের মৌসুম তো সমাগত, আর তার [নবী (সা)-এর] উল্লেখ ও চর্চা তো সর্বত্রই ছড়িয়ে পড়েছে, এ উপলক্ষে দেশের আনাচে কানাচে থেকে সব লোক আসবে আর আপনাকে এ ব্যক্তি ।হযরত মুহাম্মদ (সা)] সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করবে । কাজেই তার সম্পর্কে আমাদের একটা সম্মিলিত ও এক্যবদ্ধ সিদ্ধান্ত থাকা দরকার এবং সবাই এ ব্যাপারে একই সিদ্ধান্ত দেয়া দরকার, যাতে তা পরস্পর বিরোধী না হয়। অন্যথায় আমাদের মধ্যেই একজনের কথায় অপরেরটা মিথ্যা ও পরস্পর বিরোধী প্রতিপন্ন হবে, যা মোটেই সমীচীন হবে না। কাজেই হে আবৃ আবদুশ শামস €ওলীদের উপাধী) ! আপনি আমাদের জন্য একটা সিদ্ধান্ত দিয়ে দিন, যার উপর আমরা সবাই এক্যবদ্ধ থাকব। ওলীদ বলল, তোমরা প্রস্তাব কর, আমি শুনি, এরপর একটা সিদ্ধান্তে আসা যাবে । তারা বলল, ইনি (আল্লাহ মাফ করুন) গণক | ওলীদ বলল, এটা মিথ্যা কথা, আল্লাহর কসম তিনি গণক নন । আমি যথেষ্ট গণক দেখেছি । তার মধ্যে না গণকের কোন চিহ্ন আছে, আর না তার বক্তব্য গণকদের মত গোঙ্গানো কথার সাথে কথা জড়ানো । লোকেরা বলল, তিনি (সা) পাগল । ওলীদ বলল, তিনি পাগলও নন । আমি পাগল ও উন্মাদদের প্রকৃতিও জানি, আমি তার মধ্যে এ ধরনের কোন আলামত পাই না। লোকেরা বলল, তিনি কবি। ওলীদ বলল, আমি নিজেও কবি, এর সমস্ত শাখা-প্রশাখা, যেমন রাজায ও হাযাজ, মাকবৃষ ও মাবসৃত ইত্যাদি সম্পর্কে আমি সম্যক অবগত । তার বক্তব্যের সাথে কবিতার কোনই সম্পর্ক নেই। লোকেরা বলল, তিনি জাদুকর । ওলীদ বলল, তিনি জাদুকরও নন । তিনি জাদুকরদের মত ঝাঁড়ফুকও করেন না আর তাদের মত গিরাও বাধেন না। লোকেরা বলল, ওহে আবূ আবদুশ শামস, তা হলে আপনিই বলুন শেষ পর্যন্ত তা হলে কি? ওলীদ বলল, আল্লাহর কসম, মুহম্মদ (সা)-এর কথা; এক আশ্চর্য ধরনের মিষ্টি ও মাধুর্যমপ্তিত। আর এর এক আশ্চর্য ধরনের চমক রয়েছে । এ বক্তব্যের উত্স মূল অত্যন্ত সজীব এবং এর শাখা-প্রশাখা অত্যন্ত ফলবান (অর্থাৎ এই ইসলাম একটি পবিত্র বৃক্ষের ন্যায়, যা অত্যন্ত সুদৃঢ়ভাবে শক্ত জমি থেকে উদ্গত এবং এর শাখা-প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত, যা ফলে-ফুলে পরিপূর্ণ) । কাজেই যা কিছু তোমরা বললে, আমি ভালভাবেই জানি যে তা সবই বাতিল ও ভিত্তিহীন । আমার বিবেচনায় এটা বলা সবচেয়ে উপযুক্ত হবে যে এ ব্যক্তি জাদুকর এবং তার কথাও জাদু যা স্বামী-স্ত্রীতে, ১. মুস্তাদরাকের বর্ণনায় অতিরিক্ত আছে যে, *-০৪ ০%-21 1১ ০০৬ ০১1১7 41 অর্থাৎ “এ বাক্যাবলী সমুচ্চ ও প্রাধান্য বিস্তার করবে, কখনই বিজিত হবে না এবং সবকিছুকেই পরাভূত করবে ।” মেস্তাদরাক, ২খ. পৃ. ৫০৭)। ড/ড/৬/.9110001109.00])

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।