সীরাতুল মুস্তফা (সা) ১৫৭ আবূ তালিব বললেন, এটা কি করে সম্ভব, আমি আমার প্রতিপালনাধীন পুত্রকে তোমাদের কাছে সোপর্দ করব আর তোমাদের পুত্রকে নিয়ে প্রতিপালন ও দেখাশুনা করব ? আল্লাহর কসম, এটা কখনই হতে পারে না। মুতইম ইবন আদী বলল, হে আবূ তালিব ! আল্লাহর শপথ, এই বিপদ থেকে উদ্ধারের লক্ষ্যে আপনার সম্প্রদায় একটা বিজ্ঞজনোচিত ইনসাফপূর্ণ রায় এবং একটা উত্তম পন্থা আপনার সামনে পেশ করেছিল, কিন্তু আপনি তা প্রত্যাখ্যান করলেন। আবু তালিব বললেন, “আল্লাহর কসম, আমার সম্প্রদায় আমার সাথে ইনসাফ করেনি । তোমাদের যা করার থাকে, কর।” কুরায়শগণ আবূ তালিব থেকে সম্পূর্ণ নিরাশ হয়ে প্রকাশ্য শত্রুতা করতে প্রস্তুত হয়ে গেল। সম্প্রদায়ের মাঝে যেসব নিঃস্ব অসহায় মুসলমান ছিল, তারা তাদের উপর নানা ধরনের যুলুম নির্যাতন চালাতে লাগল । আবু তালিব বনী হাশিম এবং বনী মুত্তালিবকে রাসূলুল্লাহ সো)-এর সাহায্য সহায়তা করার আহ্বান জানালেন । আবু তালিবের এ আহ্বানে সমগ্র বনী হাশিম ও বনী মুত্তালিব সাভ়া দিল । বনী হাশিম শাখা গোত্রের আবু লাহাবই কেবল দুশমনদের সাথে শরীক হলো (উয়ুনুল আসার)। রবীয়া ইবন আব্বাদ রো) বলেন, আমি নবী করীম (সা)-কে উকায এবং যুল-মাজায বাজারে দেখেছি যে, তিনি লোকদের বলছেন : এ) ৯৪ ০4০]। 4০ 7১45 211 “হে লোক সকল ! লা ইলাহা ইল্লাল্লাহ বল, সাফল্য অর্জন করবে ।” আর তীর পিছে পিছে একটা ট্যাড়া চোখবিশিষ্ট ব্যক্তি বলতে বলতে যাচ্ছে যে, এ ব্যক্তি সাবী (বেদীন) এবং মিথ্যাবাদী । আমি লোকদের জিজ্ঞাসা করলাম, লোকটি কে £ জানা গেল যে, তারই চাচা আবু লাহাব । হাদীসটি “মুসনাদে আহমদ" ও “ম্জামে তাবারানী"তে উল্লেখ আছে: ইসাবায় রবী ইবন আব্বাদ-এর জীবনী এবং হাফিয ইবন সায়্যিদ্ুন নাসও নিজ নিজ সনদে এ হাদীস উল্লেখ করেছেন। তবে এতে রয়েছে তিনি লোকদেরকে বলছেন : ডে ৮০: ০5871 5৮ যা ১1০. 3011 “হে লোক সকল ! আল্লাহ তা“আলা নিশ্চয়ই তোমাদের নির্দেশ দিচ্ছেন, কেবল তারই ইবাদত কর এবং তার সাথে কোন কিছুকে শরীক করো না ।”* আর আবূ লাহাব তার পিছে পিছে এ কথা বলে চলছিল : 5,515 ৩1 ০44 2 ১5/০১1১-$,_০ ০1 “হে লোক সকল ! এ তোমাদের নির্দেশ দিচ্ছে তোমাদের বাপ-দাদার ধর্ম ছেড়ে দেয়ার জন্য |” মূলত নবীকুল শিরোমণি (সা) তো ইসলাম ও শান্তির দিকে আহ্বান করছিলেন, আর আবু লাহাব আহ্বান করছিল প্রজ্লিত অগ্নিশিখার দিকে । ১. ইসাবা, ২খ., পৃ. ৫০৯। ড/৬/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।